ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, আপনাকে আজকাল সবাই হুমকি দিয়ে লেখা ছাপিয়ে নিচ্ছে। কিন্তু আমি আপনাকে একটা সুখবর দিচ্ছি, আমার একটা প্রশ্ন ছিল সবজান্তার জন্য। ওটাকে যদি সেরা প্রশ্ন করা হয় তাহলে আমি আমার প্রাইজবন্ডটা আপনাকে দিয়ে দেব। এমন সুযোগ কিন্তু জীবনে সব সময় আসে না। হেলায় হারাবেন না এমন সুযোগ।সুচিত্রা দাসশিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঠিক আছে, আমি রাজি। কিন্তু বিষয়টা নিয়ে বেশি জানাজানি করবেন না। এবার আপনার প্রশ্নটা পাঠিয়ে দিন।সবজান্তা সমীপেষুতে যাঁরা সেরা প্রশ্ন করেন তাঁদের ১০০ টাকা পুরস্কার দেওয়া হয়, তারপর সেরা প্রশ্নটা কি করা হয়? আমার প্রশ্ন হলো, সেটা কি টাঙিয়ে রাখেন, না বিক্রি করে দেন?আপনখাগডহর বাজার, ময়মনসিংহ ওটা আসলে ফেলে দেওয়া হয়। কেন? বিক্রি করলে আপনি কি ওইগুলো কিনে আবার সেরা প্রশ্নের জন্য পাঠাতেন? একবাক্যে রস+আলো আমার পছন্দের সেরা ফান ম্যাগাজিন। তাই রস+আলোর কাছে আমার অনেক কিছু চাওয়ার আছে। আমার প্রথম চাওয়া হচ্ছে, একটি সংখ্যা বের করুন যেটাতে এযাবৎকালে রস+আলোতে যত লেখা ছাপা হয়েছে তার মধ্যে বাছাই করা সেরা লেখাগুলো দিয়ে। আর দ্বিতীয়টি হচ্ছে দু-এক মাস পর পর একটা পাঠকসংখ্যা বের করবেন।ইমন চৌধুরীসান্তাহার চা-বাগান, বগুড়া বের করতে তো চেয়েছিলাম, কিন্তু এখনো সেরা লেখা পাইনি তো, তাই।