ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীরস আলোর ১০৪ নম্বর সংখ্যায় আমার লেখা ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ নামটির শেষে একটি রহস্যজনক প্রশ্নবোধক চিহ্ন দেখলাম। যার রহস্য কিংবা তাৎপর্য এবং উদ্দেশ্য কিছুই বুঝলাম না। আমি যে কুবির ছাত্র এতে কি আপনার সন্দেহ আছে? জহির উদ্দিনলোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাধে কি আর বলে খাল কেটে কুমির আনা। একটি প্রশ্নবোধক নিয়ে তখন যদি কেউ কিছু মনে নাও করে থাকে ভালো। কিন্তু এবারের এতজনের সন্দেহ আপনি একা কীভাবে সামলাবেন, সেটা আপনার বিষয়। তবে আপনি যে কুবির ছাত্র, এখন এতে আমার আর কোনো সন্দেহ নেই।কষ+আলো = কষালো, আবার, রস+আলো= রসালো। অর্থাৎ যখন কারও মন কষালো হয়ে যায় তখন রস+আলো পড়লে মনের মধ্যে রস+আলো ভাবের উদয় হয়। কারণ, কষালোতে রস+আলো সহজেই দ্রবীভূত হয়ে রসালো ভাবের সৃষ্টি করে। ফলে মন হয়ে ওঠে রসে তরতাজা, একেবারেই চাঙা। বি.স. ভাইয়া, সূত্রটা ঠিক বলেছি না?এস এম শাফিন আহমেদদক্ষিণ বিজয়পুর, গৌরনদী, বরিশাল ঠিক বলেছেন কি না সেটা পাঠক বুঝবে। তা, আপনি কি কেমিস্ট না হকার? কেমিস্ট হলে সেটা কি বিস্কুট ফ্যাক্টরি, জুস ফ্যাক্টরি, না রং ফরসাকারী ক্রিমের ফ্যাক্টরি। বিস ভাইয়া, চুরি তো ভালোই করছেন দেখা যাচ্ছে। সেঞ্চুরি তো কবেই করলেন। আর কী কী চুরি করার ইচ্ছা আছে?আমান উল্লাহফুলবাড়িয়া, গেইটপাড়, জামালপুর আপাতত ধরা খাওয়ার আগপর্যন্ত চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তা, ভাইজানও কি এই লাইনের লোক নাকি? ভালো কিছুর সন্ধান থাকলে আওয়াজ দিয়েন। ফিফটি ফিফটি প্লাস আমার যাতায়াত ভাড়াটা।