ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীরস+আলো অমুক সংখ্যাটা হয়েছে ফাটাফাটি, একেবারে আলুভর্তার মতো। গরম ভাতের সঙ্গে যত ইচ্ছা খাওয়া যায়। যা-ই হোক, আসলে অমুক সংখ্যা বলতে আমি সবগুলোর কথাই বলছি। ইয়ে, বি.স. ভাইয়া, আলুভর্তায় সরিষার তেলটা আরেকটু বেশি দেওয়া যায় না?আল মেহেদীজগন্নাথ বিশ্ববিদ্যালয় ভোজ্যতেলের দাম যেভাবে বাড়ছে সরিষার তেল কীভাবে বেশি দিই বলেন! বি.স. ভাইয়া, জলদি করে হিসাবরক্ষণ কমিটি গঠন করুন, সেই সঙ্গে কিছু শ্রমিকও নিয়োগ দিন। শ্রমিকেরা আমার পাঠানো লেখাগুলো বাছাই করে কমিটির কাছে পেশ করবে আর কমিটি হিসাব করে সংখ্যাটা আপনাকে বলে দেবে। আপনি তখন বুঝতে পারবেন আমার প্রতি কী অবিচারটাই না আপনি করেছেন! এই পর্যন্ত কতগুলো লেখা পাঠালাম আর আপনি ছাপিয়েছেন কয়টি! এস এম শাফিন আহমেদদক্ষিণ বিজয়পুর, গৌরনদী, বরিশাল তিন সদস্যবিশিষ্ট কমিটি আর দুজন শ্রমিকের তিন মাসের অ্যাডভান্সসহ পাঠিয়ে দিন। আশা করি, যথাসময়ে জানাতে পারব আমি আপনার প্রতি কী পরিমাণ জুলুম করেছি কিংবা আর কতটুকু করা উচিত ছিল। আমার কি জানি হয়েছে! কোনো ফান ম্যাগাজিন পড়ে আর হাসি আসে না। সেদিন রস+আলোতে আমার নিজের লেখা পড়ে হাসি আসবে কি, উল্টা নেত্রকোনায় পানি চলে এল। আমার কী করা উচিত? জহির উদ্দিন লস্করলোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপাতত যেকোনো ফান ম্যাগাজিন পড়া বন্ধ করে দিন। এরপর কাশি কিংবা গয়া কিংবা এই রকম কোনো কঠিন জায়গায় চলে যান, যেখানকার মানুষ ‘ফান’ শব্দটার সঙ্গে পরিচিত নয়। সমস্যা মিটে যাবে, আশা করি।