ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, রস+আলোতে লেখা পাঠাতে পাঠাতে আমি একেবারে ফতুর হয়ে গেছি। আমার জন্য কি একটা প্রাইজবন্ডের ব্যবস্থা করা যায় না, যেটা বিক্রি করে আমি আবার রস+আলোতে লেখা পাঠাতে পারব? আপনি কি চান আমার লেখক-প্রতিভা অংকুরেই বিনষ্ট হয়ে যাক?জহির উদ্দিনলোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনার প্রাইজবন্ডের ব্যবস্থা তো সরকার অনেক আগেই করে রেখেছে। আপনি আপনার আশপাশের যেকোনো ব্যাংকে গেলেই প্রাইজবন্ড পাবেন। এক ব্যাংক থেকে একটা প্রাইজবন্ড কিনে তিন মাস অপেক্ষা করুন। ড্র হওয়ার পর পুরস্কার পেলে পেলেন, আর না পেলেও ক্ষতি নেই। ওই প্রাইজবন্ডটা তো আছেই। তখন ওটা ভাঙিয়ে আবার লেখা পাঠাবেন। আর কোনো কিছু মাঝামাঝিতে গিয়ে বিনষ্ট হওয়ার চেয়ে অঙ্কুুরে বিনষ্ট হওয়াই ভালো। সে ক্ষেত্রে অঙ্কুুরে অন্য কিছু চেষ্টা করলে লাভবান হবেন। প্রথমেই রস+আলোকে ধন্যবাদ। গত বছর ২০১০-এর একটা চমৎকার ক্যালেন্ডার আমাদের উপহার দেওয়ার জন্য। এতে করে আমাদের ক্যালেন্ডার কেনার ১০ টাকা বেঁচে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ২০১০ তো আগের ক্যালেন্ডার দেখতে দেখতেই চলে গেল। ২০১১-এর ক্যালেন্ডারটা কবে নাগাদ পাচ্ছি?মো. মোজাহিদ হাসান, সুন্দরগঞ্জ, গাইবান্ধা কে বলেছে আপনাকে ক্যালেন্ডারটি উপহার দেওয়া হয়েছে? ওটা কাউকে উপহার দেওয়া হয়নি। যা-ই হোক, এ বছর আর ক্যালেন্ডার উপহার দেওয়া সম্ভব নয়। যদি ক্যালেন্ডার ছাড়া চলতে খুব বেশি কষ্ট হয়, সে ক্ষেত্রে গত বছরেরটা কালার ফটোকপি করে কোনো রকম চালিয়ে নিন। শুধু ক্যালেন্ডারেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চললে হবে? এমনিতে তো পিছিয়ে আছি কয়েক দশক। আমাদের উচিত এখন ১৯৫০ সালের ক্যালেন্ডার দিয়ে শুরু করা। বুঝতে পেরেছেন? ১৯৫০ সালের ক্যালেন্ডার খুঁজে পেলে আমাকেও একটা ফটোকপি পাঠাবেন।