ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বি.স. ভাইয়া, আমি একটা আবিষ্কার করে ফেলেছি। কী জানেন? আপনি আসলে একজন রাজনৈতিক নেতা! কারণ, আপনি আমাকে বলেছিলেন, আমার লেখা ছাপবেন। অথচ একটাও ছাপলেন না। রাজনৈতিক নেতারা তো অনেক প্রতিশ্রুতি দিয়ে একটাও মনে রাখে না। আপনিও মনে রাখলেন না। আমার এই কনিষ্ঠ হূদয় আপনার প্রতিশ্রুতিভঙ্গের কারণে ব্যথিত। মাসাবা নাদিয়া সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা। তাহলে আর আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে কী হবে? বুঝেই যখন ফেলেছেন তখন তো আর কিছু করার নেই। তাহলে তো এখন নিশ্চয় বুঝতে পারছেন, এই জীবনে আপনার লেখা আদৌ ছাপা হবে কি না, আমি নিজেও যথেষ্ট সন্দিহান। তারচেয়ে বড় কথা, আমি কি আসলেই বলেছিলাম আপনার লেখা ছাপা হবে? যা হোক, দাবি যেহেতু করেছেন আর আমিও যেহেতু কথা দিয়েছিলাম, সেহেতু আমি অবশ্যই আপনার লেখা আগামী সংখ্যায় ছাপানোর জন্য একটা উচ্চক্ষমতাসম্পন্ন সুপারিশ কমিটি নিয়োগ দিব। দেশে-বিদেশে নানা ইস্যুর উদ্ভব হয়, আর তা নিয়ে রস+আলোর সংখ্যা করা হয়। যেমন—হরতাল, হোয়াইটওয়াশ, ইভ টিজিং ইত্যাদি। মোট কথা বিরোধী দল ইস্যু পেলে হরতাল করে, আর রস+আলো করে সংখ্যা! আচ্ছা, ধরুন, কোথাও কোনো ইস্যু তৈরি হলো না, তখন রস+আলো কী করবে?নাইমুর রশিদডুমুরিয়া, খুলনা। এইটা কোনো বিষয় হলো? শোনেন, যত দিন এ দেশে গণতন্ত্র চলবে, তত দিন এ দেশে এক দল ক্ষমতায় যাবে আরেক দল বিরোধী দল হিসেবে মাঠে ইস্যু তৈরি করতে ব্যস্ত থাকবে। আর ওরা ইস্যু তৈরি করলে আমাদেরও সংখ্যার বিষয় তৈরি হয়ে যায়।