ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীরস+আলোতে আমার কোনো লেখা ছাপা হলে আমার ছোট দুই বোনকে বকশিশ দিতে হয়। ১৩৪ সংখ্যাটা আমার কাছে এনে উদ্দিন দেখিয়ে ওরা আমার কাছ থেকে বকশিশ নিয়ে গেল হাসতে হাসতে। কিন্তু আমি পরে বুঝতে পারি ওরা আমাকে বোকা বানিয়ে লক্ষ্মীপুরের সালাহ উদ্দিনকে দেখিয়ে আমার কাছ থেকে বকশিশ নিয়ে গেল। জহির উদ্দিন লস্করবিএসএস কুমিল্লা বিশ্ববিদ্যালয় আশা করি, এবার আর ওরা আপনাকে বোকা বানাতে পারবে না। এবার আপনাকে সত্যি সত্যি আপনার নাম দেখিয়েই বকশিশ নিয়ে যাবে। ভাইয়া, আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন একদিন মেলায় একটা ছেলে এসে আমাকে জিজ্ঞেস করে, ‘আপু আপনি কি আনন্দ মোহন কলেজে ইংলিশ সেকেন্ড ইয়ারে পড়েন?’ অথচ আমি এবার এসএসসি দেব। বলেন তো আমার বয়স কত?বর্ণমালাকেবি হাইস্কুল, বাকৃবি, ময়মনসিংহ দেখুন, আমি ছোটবেলা থেকে শিখে এসেছি মেয়েদের বয়স সম্পর্কে কোনো ধারণা করার মতো ভুল করা উচিত না। আরেকবার একটু ভেবে দেখুন তো ভুলটা আসলে কার ছিল, ছেলেটার না আপনার?সংগীতের একটা বিষয় ‘রাগ’। আমি এটা চর্চা করতে কখনো ভুলি না। এতে অবশ্য অন্যরা একটু বিরক্ত হয়। যা-ই হোক, আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি, আপনি যদি ১৫০ সংখ্যার পর আমাদের দাওয়াত খাওয়ানোর দাওয়াত না দেন আমি কিন্তু অনেক রাগ করব।শুভংকর দত্তরাঙামাটি পার্বত্য জেলা। আপাতত আপনাকে আর দাওয়াত দিচ্ছি না, যাতে আপনি রাগের চর্চাটা ঠিকমতো করতে পারেন।