ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, আমার চিঠি, প্রশ্ন, কবিতা না ছাপানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এগুলো রস+আলোতে প্রকাশের জন্য পাঠাই না। আমি শুধু আপনার জন্যই এসব পাঠাই। আমার লেখা পড়লে যদি আপনার ভালো লাগে শুধু এই আশা থেকেই। আশা করি, আমার এই চিঠিটাও আপনি প্রকাশ করবেন না। আমি জানি, এ কাজ আপনি করতে পারেন না। এ ক্ষমতা আপনার নেই।আল-আমিন শিকদারচাঁদপুর, রূপসা, খুলনা আপনার এই চিঠি ছাপিয়ে আমি আমার ক্ষমতা দেখিয়ে দিলাম। মানুষকে এত সহজে ক্ষমতাহীন ভাববেন না।রস+আলো নামটা ভালো। প্রথম আলোর সঙ্গে অনেক মিল আছে। তবে বলছিলাম কি, শীতকাল চলছে, তাই রস+আলোর পরিবর্তে এর নাম রসের হাঁড়ি করা যায় কি না। তাহলে সোমবারে রসের হাঁড়ি ফ্রি পেতাম, বাজার থেকে টাকা দিয়ে কিনতে হতো না।আশরাফুল আলমজিনারী, হোসেনপুর তাহলে তো গরমকাল এলে আবার বায়না ধরতেন, এবার নাম পাল্টে গরম হাঁড়ি করেন। ভাই, রস+আলো এত পলিটিক্সে নাই, তাই দুই দিন পরপরই কোনো কিছুর নাম পাল্টানোর রাজনীতিতে বিশ্বাস করে না।বি.স. ভাইয়া, এই চিঠির সঙ্গে প্রেরিত আমার ‘আনলিমিটেড’ লেখাটি প্রকাশ করলে আমি ও আমার বন্ধুরা অনেক খুশি হব। প্লিজ, ভুলবেন না যেন। আপনার যে ভুলো মন!আসাদুজ্জামানএকাডেমি উচ্চবিদ্যালয়, দিনাজপুর বুঝতেই পারছেন লেখাটা ছাপাতে আমি ভুলে যাওয়ার চেষ্টায় আছি।