ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীনিশ্চয় অনেক ভালো আছেন। রস+আলো পড়ার পর হাসি আর থামছেই না। কী অভিনব আইডিয়া! কী সুন্দর সুন্দর লেখা! ভবিষ্যতে আপনাদের মতো আইডিয়াবাজ আর ভিজ্যুয়ালাইজার দিয়ে আমার পণ্যের বিজ্ঞাপন বানাব। আপনার জন্য ধাঁধা, উপরিউক্ত লেখা অনুযায়ী আমার পণ্যটি কী হতে পারে, বলুন তো...?বিকাশ দাশঅর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা আপনি নিজে। চাকরির বাজারে আপনার যখন একটা চাকরির অনেক প্রয়োজন হবে, তখন অবশ্যই আমরা আপনাকে একটি যোগ্য পণ্য বানিয়ে এমন একটা বিজ্ঞাপন বানিয়ে দেব, যাতে আপনার চাকরি দ্রুত হয়ে যায়। বি.স. ভাইয়া, আমার বড় ভাই মেয়েদের ভীষণ লজ্জা ও ভয় পায়। ওর বিয়ের বয়স প্রায় শেষ হয়ে যাচ্ছে। এদিকে বুঝতেই পারছেন আমারও বয়স...। ভাইয়াকে বিয়ে করতে রাজি করান। জহির উদ্দিন লস্করলোক প্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভাইয়াকে শুধু বলবেন, বিয়ে না করলে দিনগুলো ফুড়ুৎ করে চোখের সামনে দিয়ে চলে যাবে। আর বিয়ে করলে...বুঝতেই পারছেন। দুঃসময় নাকি কাটতে চায় না। প্রতিটি দিনকে মনে হয় একেকটা বছর।বি.স. ভাইয়া, মাঝেমধ্যে আপনাকে সম্পাদনার দায়িত্ব থেকে অপসারণ করতে ইচ্ছে করে। আবার ভাবি, না, ছেলেটা তো ভালোই করছে। থাক আরও কিছুদিন। তাই থাকুন আরও কিছুদিন।আতিক রহমানহাইস্কুল সড়ক, আমতলাপাড়, বরগুনা আমারও মাঝেমধ্যে মনে হয়, অনেক বোকা বানিয়েছি পাঠকদের। আর না। কিন্তু পরে আবার ভাবি, বোকা বনে যেহেতু তারা মজাই পাচ্ছে, তাহলে থাকি আরও কিছুদিন। তাই আছি আরও কিছুদিন।