বি.স. ভাইয়া, রস+আলোর সুগন্ধে চারদিক থেকে এত মাছি (পাঠক) চলে আসে! যার ফলে সপ্তাহে একটি মাত্র রস+আলো দিয়ে সবার চাহিদা পূরণে আমাকে হিমশিম খেতে হয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে আপনার সুপরামর্শ চাই।রোকনুজ্জামান জুয়েলকাঁচিঝুলি, ময়মনসিংহ। প্রথমত, আমি পরামর্শদানে খুব বেশি পারদর্শী না বলেই আমাকে এমন একটি চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, মাছি আসা ভালো। এতে জিনিসটা যে ভেজাল না সেটা প্রমাণিত হয়। তৃতীয়ত, আপনি হিমশিম খাচ্ছেন শুনে আমার ভালোই লাগছে। এই বেকারত্বের যুগে আপনি অন্তত কিছু একটা করে ভালোই সময় পার করছেন। পারলে আপনার সঙ্গে আরও কয়েকজনকে নিয়োগ দিন। তারাও আপনার সঙ্গে হিমশিম খাবে। একটা জনসেবাও হলো। বি.স. ভাইয়া, আমার কাছে যাহা চৌদ্দ তাহাই পনেরো। ভালোবাসা বলে, মানে ভালোবাসা দিবস বলে কিছু নেই। তাই এবার ভালোবাসা দিবসে কোথাও যাইনি (আসলে সে পরিস্থিতি তৈরি করতে এখনো কোনো ছেলে সাহস করে এগিয়ে আসেনি)। পৃথিবীর সবকিছুই আমার কাছে অসহ্য মনে হয়, শুধু রস+আলো বাদে। তাই ভালোবাসা দিবসটি কাটিয়ে দিলাম রস+আলো নিয়ে। ওর প্রতিটি লেখাই ছিল ভালোবাসায় সিক্ত। তেল দিচ্ছি না। তেলের যে দাম, আপনাকে দেওয়ার আগে বাসায় নিয়ে রান্নাবান্না করার কথাটিই মাথায় আসে। রোজিনাআনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। যাহা চৌদ্দ তাহাই যদি পনেরো হয় তাহলে যাহাই প্রশংসা তাহাই তেল? তাহলে কি দাঁড়াল? আপনি আসলেই তেল দিতে চেয়েছেন এবং দিয়েছেনও। কিন্তু আমরা কিছু মনে করিনি। আসলে তেলের যে দাম তাতে কিছু মনে করার নেই। আপনি এমন বাজারদরেও তেল দিচ্ছেন। আপনি মহান তেলবাজ।