ভাইয়া, কী অবস্থা? ভালো? ভাবি কেমন আছেন? বাচ্চাকাচ্চা কেমন আছে? দুষ্টুমি কেমন করে? শোনেন, বেশি দুষ্টুমি করলে মারামারি করার দরকার নেই। বাচ্চাদের বেশি মারামারি করলে বাচ্চার মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। আর মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হলে ভবিষ্যৎ অন্ধকার। বুঝতেই পারছেন, অতীতে মা-বাবা এবং শিক্ষকেরা মিলে পিটিয়ে মানুষ করার পরিবর্তে দেশ ভর্তি অমানুষ দিয়ে ভরিয়ে দিয়েছেন। না হলে দেশের আজ এই করুণ দশা মোটেও হতো না। একটা মানুষ আরেকজন মানুষকে আমরা বিশ্বাস করতে পারি না।জহির উদ্দিন লস্করকুমিল্লা বিশ্ববিদ্যালয়। কেউ কাউকে বিশ্বাস না করার পেছনে আমাদের রাজনীতিবিদেরা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁরাই শিখিয়েছেন কীভাবে রাজনৈতিক মঞ্চে উঠে প্রতিজ্ঞা করে পরে সেগুলো ভুলে যেতে হয়। কারও গায়ে হাত তোলা ব্যাপারটাই অমানবিক, বর্বর। কারও অধিকার নেই আরেকজনের গায়ে হাত তোলা। আপনি নিশ্চিত থাকতে পারেন, আমি আমার বাচ্চাদের গায়ে হাত তুলি না। আচ্ছা, ইয়ে মানে আমার তো কোনো বাচ্চাকাচ্চা নেই! সম্মানিত বি.স. সাহেব। অন্ত্যমিল, রস+ক্যাপশন এবং রসচিঠি—এগুলো কি আলাদা কাগজে পাঠাতে হবে, না মূল রস+আলো কেটে তার পৃষ্ঠায় লিখে পাঠাতে হবে?হেলাল উদ্দিনপূর্ব কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম। রস+আলো কেটে পাঠাবেন? সবচেয়ে ভালো হয় অন্ত্যমিল, ক্যাপশন, সবজান্তা, ডাকযোগে পাওয়া—এগুলো পোস্টকার্ডে পাঠালে। পোস্টকার্ড না পাওয়া গেলে সে ক্ষেত্রে অবশ্যই সাদা কাগজের এক পৃষ্ঠায় নিজের নাম-ঠিকানাসহ লিখবেন। শুধু খামের ওপর নাম-ঠিকানা না লিখে অবশ্যই লেখার সঙ্গেও নাম-ঠিকানা লিখবেন। ভালো থাকবেন।