বি.স. ভাইয়া, আপনি যদি আমার এ লেখাটা ছাপান তাহলে বাংলাদেশ-সাউথ আফ্রিকার খেলার দুটি টিকিট আমি আপনাকে দিতে পারি। কিন্তু বিষয়টা শম্পা জানতে পারবেন না। অবশ্যই আপনি জানালেও কোনো সমস্যা হবে না, কারণ আমি আপনাকে ভুল ঠিকানা দিয়ে চিঠি পাঠিয়েছি।ফখরুল ইসলামবসিরপাড়া, ঠাকুরগাঁও অবশ্যই আমি টিকিট দুটি চাই। টিকিট পেলে আমি শম্পা কেন আপনার পরিচিত অন্য কোনো মেয়েকেও বলব না। চিন্তা না করে আপনি জলদি টিকিট দুটি পাঠিয়ে দিন।বিস ভাইয়া, আমি মেয়েদের একদম বুঝতে পারি না। প্রাইভেট পড়ার সময় টেবিলের নিচে একজনের পায়ে পা লেগেছিল বলে সে ছয় মাস আমার সঙ্গে কথা বলেনি। আবার আরেক মেয়ে নিজেই টেবিলের নিচ দিয়ে পায়ে লাথি মারছে। আমি এখন কী করব? লাথি-গুঁতো থেকে কীভাবে বাঁচব?পারভেজস্টেডিয়ামপাড়া, মেহেরপুর লাথি-গুঁতোর সবে তো শুরু। আমি নিজেও এর কোনো সমাধান বের করতে পারিনি।অনেক পাঠকই অভিযোগ করে থাকেন, বি.স. নাকি পাঠকদের পাঠানো লেখাগুলো না ছাপিয়ে খুচরা বিক্রেতার মতো কেজি দরে বিক্রি করবেন। তিনি আসলে সব খুচরা দরে নয়, পাইকারি দরে বিক্রি করে দেন। চা, সিগারেট খেতে পারলেও মন্দ কী।জহির উদ্দীন লস্করলোকপ্রসাশন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় লস্কর ভাই, আপনি যেহেতু বুঝেই ফেলেছেন, কী আর করা। আপনার দাওয়াত রইল। পাইকারি দরে আপনাদের লেখার কাগজ বিক্রির টাকা দিয়ে আপনাকে আপ্যায়ন করাব।