ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, রস+আলোতে আমার একটা চিঠি পাঠাতে কত খরচ হয় জানেন? হল থেকে অটোতে করে বোর্ডে যেতে ৭ টাকা। খাম ৩ টাকা। আর ফিরে আসতে ৭ টাকা। এ ছাড়া পরিশ্রম ও মেধার দাম না হয় বাদ-ই দিলাম। এরপর ছাপা হলে বোনদের বকশিশ দিতে হয়। তাহলে ভেবে দেখেন, সেরা ডাকযোগের জন্য প্রাইজ মানি ঘোষণা করা উচিত কি না?জহির উদ্দিন লস্করকুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রথমত আপনি অটো ব্যবহার না করে ম্যানুয়ালে গেলে ৭+৭=১৪ টাকা বেঁচে যেত। দ্বিতীয়ত, যে দুটো জিনিসের দাম আপনি ধরেননি, সংগত কারণেই না ধরে ভালোই করেছেন। আর ছোট বোনদের বকশিশের নামে ওদের প্রাপ্য টাকাই তো দিচ্ছেন। ওটা তো এমনিতেই দিতে হতো। সুতরাং বুঝতেই পারছেন, খরচ আসলে কেবল ৩ টাকাই। আবার আসিব ফিরে রস+আলোর তীরে, এই ডিজিটাল বাংলায়। হয়তো পাঠক নয়, হয়তো বা অর্থরস বা যাপিত রসের বেশে; হয়তো বা এসএমএস কাব্য হয়ে এই দুর্নীতিময় দেশে। চিরতারস কিংবা চলতিরসের লেখা হয়ে একদিন আসিব কোনো এক সংখ্যায়, হয়তো বা কার্টুন হব, বিচিত্র পোশাক থাকিবে গায়।মো. মুর্তজা আপনার আশা দেখে ভালোই লাগল। আমরাও চাই আপনি ফিরে আসেন। সেটা যে বেশেই হোক না কেন! আচ্ছা ভালো কথা, আপনি এর আগেও আরেকবার এসেছিলেন নাকি?