আমি রাস্তায় বের হলেই মেয়েরা অ্যাডাম টিজিং করে (আমি খুব সুন্দর কিনা!)। আচ্ছা, বিস ভাইয়া, বলুন তো আমি কীভাবে মুক্তি পাব?জহির উদ্দিনলোক প্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রস+আলোতে আপনার একটার পর একটা চিঠি ছাপা হওয়ার কারণেই এমনটা হচ্ছে। কিছুদিন রেস্ট নিন। বাসা থেকে কম বের হবেন। রোদে ঘোরাঘুরি না করায় আপনি আরও সুন্দর হয়ে উঠবেন। বিয়ের সময় আপনার জন্য ভালো পাত্রীরাও বিবেচনা করবে।ভালোবাসা কাকে বলে আমি জানি না। তবে আমি আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তাই আপনাকে বারবার চিঠি লিখি। ভালোবেসে মানুষ ভুল করে। আমিও কি ভুল করেছি?বিপ্লব অধিকারীলৌহজং, মুন্সিগঞ্জ প্রথমেই বলেছেন আপনি ভালোবাসা কী জিনিস জানেন না। না জেনে কিছু করা তো অবশ্যই ভুল। এরপর যখন অন্য কাউকে খুব বেশি ভালোবাসতে যাবেন, তার আগেই ভালোবাসা কী জিনিস জেনে নেবেন। ডাকু জব্বর সিং আমার জানাশোনা লোক। আমার লেখা যদি না ছাপেন, তাহলে আপনাকে তার হাতে সোপর্দ করব। আপনার অবস্থা যখন কেরোসিন হবে, তখন আমিই বসব ওই চেয়ারে, আর নিজের লেখা ছাপিয়ে নেব।নাহিনসিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এ রকম পাগলামি কি তোমাকে মানায় নাহিন? তুমি আমার চেয়ারে বসতে চাইছ ভালো কথা, একদিন এসে বসে যেয়ো। লেখা ছাপাতে চাও, লেখা দিয়ো ছেপে দেব। তাই বলে কি কেউ জব্বর সিংয়ের মতো ক্ষমতাধর লোককে এ রকম ছোটখাটো কাজে লাগায়? তুমি ওকে আরও কঠিন আরও বড় কোনো কাজ দিতে পারতে।