বি.স. ভাইয়া, আমি কোন পোস্ট অফিসে গেলে পোস্টকার্ড পাব? পোস্টকার্ডের জন্য আমি এ পর্যন্ত হাজার হাজার পোস্ট অফিসে গিয়েছি। কিন্তু কোথাও পাইনি। যদি আমি নিজ হাতে অবিকল ডাক বিভাগের পোস্টকার্ডের মতো পোস্টকার্ড বানিয়ে ওটায় লিখে পাঠাই, তাহলে কি ওটা তোমাদের কাছে পৌঁছাবে? ফরিদ উদ্দীন তালুকদারবোর্ড বাজার, গাজীপুর। অনেক লোক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করে টাকা বানাতে গিয়ে নাজেহাল হয় শুনি। ডাক বিভাগের সঙ্গে প্রতিযোগিতা করে পোস্টকার্ড বানালে কী হয়,জানি না। তবে আপনি আসল পোস্টকার্ডের মতো পোস্টকার্ড বানিয়ে যেসব পোস্ট অফিসে পোস্টকার্ড পাওয়া যায় না তাদের কাছে বিক্রি করা যায় কি না, সেটা প্রস্তাব দিয়ে দেখতে পারেন। এতে বিয়ের বাজারে আপনার একটু সমস্যা হতে পারে। পাত্রীপক্ষের ‘ছেলে কী করে?’ প্রশ্নের উত্তরে ‘ছেলে পোস্টকার্ড বানায়’ মনে হয়না মেনে নেবে।আহ! কী সুন্দর একটা স্বপ্নই না দেখলাম! দেখি পাঠকের লেখা কাগজ বিক্রি করে আপনি আমাকে একটি জামা কিনে দিয়েছেন। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। পুরো ঠিকানা দিয়ে দিলাম। কবে পাচ্ছি জামা? নাহিনসিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মানুষ আসলে আশা নিয়েই বেঁচে থাকে। তাই আপনার আশাকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করব।ভাইয়া, আমি একটি কৌতুক পাঠালাম। চারদিকে চিকেন পক্স। এক মুরগি আরেক মুরগিকে বলছে, আমার মনে হয় ‘পিপল পক্স’ হয়েছে।ফারিহাধানমন্ডি, ঢাকা। রবীন্দ্র-পরবর্তী যুগে এত মজার কৌতুক আমি আর শুনিনি। ধন্যবাদ।