বি.স. ভাইয়া, কথায় বলে, তুমি যাকে ভালোবাসো তাকে ভালোবাসিও না বরং যে তোমাকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো। তাহলে কখনো কষ্ট পাবে না। ভাইয়া, আমি তোমাকে ও রস+আলোকে খুব ভালোবাসি, এখন কী করব?রোকনুজ্জামানকাঁচিঝুলি, ময়মনসিংহ ঢাকা থেকে ময়মনসিংহ বেশ দূর। দূরেই থাকুন। বড় ভালোবাসা মানুষকে দূরেই ঠেলে দেয়।বি.স. ভাইয়া, কেমন আছেন? শরীর ভালো? বউ-বাচ্চা ভালো আছে? যা-ই হোক, এবার কাজের কথায় আসি। একটি পোস্টকার্ডে কি একাধিক প্রশ্ন পাঠানো যাবে?শায়লা ইয়াসমিনপবিপ্রবি, পটুয়াখালী। হুম। আপনার দোয়ায় আমি খুব ভালো আছি। আমার শরীরও খুব ভালো আছে। ভবিষ্যতের বউ-বাচ্চাও নিশ্চয়ই ভালো থাকবে। যা-ই হোক, এবার কাজের কথায় আসি। একটি পোস্টকার্ডে একাধিক প্রশ্ন পাঠানো যাবে।বি.স. ভাইয়া, আমার মেয়ে বন্ধুটি বারবার বলছে, আপনার নম্বরটি তাকে দেওয়ার জন্য। কিন্তু কী করে বোঝাই, এই সব আলতু-ফালতু লোকের নম্বর দিয়ে কী করবে? কিন্তু কিছুতেই মানাতে পারছি না। উল্টা বলে, আমি নাকি আলতু-ফালতু লোক। আমি নাকি না জেনে আপনার নামে তার কাছে অপবাদ দিচ্ছি। এখন আপনিই বলুন, আমার কী করা উচিত? আমি কি তাকে আপনার নম্বরটা দেব? জহির উদ্দিন লস্করলোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনার মেয়েবন্ধুটির এত দিনে রুচি ফিরে এসেছে বোঝা যাচ্ছে। না হয় কি সে আপনাকে বাদ দিয়ে আমার ফোন নম্বরের জন্য হন্যে হয়ে ঘোরে? তাকে ৪২০ নম্বরে ফোন দিতে বলুন।