বি.স. ভাইয়া, আমি মিথ্যা বলছি। যেহেতু আমি স্বীকার করছি, আমি মিথ্যা বলছি। তার মানে আমি সত্যি বলছি। কিন্তু আমি নিজেই স্বীকার করেছি যে আমি মিথ্যা বলেছি। এবার বলুন তো আমি আসলে কী বলেছি।কেশব চক্রবর্তীকরেরপাড়া, সিলেট আপনি সত্যি সত্যি মিথ্যা বলছেন। এবার বলেন তো আপনার এই সমস্যা কত দিন ধরে। তবে ভয়ের কিছু নেই। এ সমস্যা এ দেশের অনেকেরই। আপনার তো দুটো সমস্যা, অন্যদের সমস্যা শুধু একটি...ওনারা শুধু প্রথমটাই বলেন।বি.স. ভাইয়া, ১৬২ সংখ্যায় ছাপার অক্ষরে নিজের নাম দেখে অত্যন্ত পুলকিত বোধ করেছি। এভাবে বারবার আমাকে পুলকিত বোধ করার সুযোগ দিলে বড়ই কৃতার্থ হব।শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী আমরাও চাই আপনি জীবনে বারবার পুলকিত হোন। তাই আবারও আপনাকে পুলকিত করতে পেরে আমরাও পুলকিত। বি.স. ভাইয়া, রবীন্দ্র-পরবর্তী যুগে রস+আলোকেই সর্বোত্তম সাহিত্যকর্ম বলে মনে হওয়া আজ অবধি রস+আলোকে নোবেল পুরস্কার প্রদান করা হয়নি, যা আমাদের ব্যথিত করেছে। সুতরাং লবিং করে হলেও রস+আলোকে একটা নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা করুন।মো. রিয়াজুল হাসানকাউনিয়া, বরিশাল শুনুন, রবীন্দ্র-পরবর্তী যুগে আসলে সে রকম সাহিত্য-সমঝদার লোকও কমে গেছে, তাই রস+আলোর কপালে নোবেল পুরস্কার জোটেনি। তবে চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি মডেল নোবেল ভাইকে দিয়ে একটা পুরস্কারের ব্যবস্থা অন্তত করা যায় কি না।