ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুনেছি, প্রেমে পড়লে নাকি মানুষ চিঠি লেখে, যার নাম প্রেমপত্র। রস+আলোকেই ভালোবেসে প্রথম চিঠি লিখলাম। তাহলে কি এটাই আমার প্রথম প্রেমপত্র!!! (প্লিজ আমার ইয়েকে ব্যাপারটা জানাবেন না।)রাজীব কামালশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আপনার ইয়েকে বলা আমার পক্ষে সম্ভব না। আপনি তো তার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেননি।বি.স. ভাইয়া, আপনি কবে থেকে আমাকে বলে আসছেন আমার লেখা ছাপাবেন। কিন্তু হায়! এত দিন চলিয়া গেল আপনিও কথা রাখিলেন না। আসলে আমার লেখা ছাপানোর মতো যোগ্য লোক আপনি নন।তাসলিমা নাঈমমাস্টারপাড়া, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ আপনি তো তাও বুঝলেন। অন্যরা এই সহজ সত্যটাই বুঝতে চেষ্টা করে না। রস+আলোতে লেখা পাঠানো এত কষ্ট! প্রথমে কষ্ট করে আইডিয়া করতে হয়, সেই আইডিয়া কাগজে লিখতে হয়, আবার সেই কাগজ ভাঁজ করে খামে ঢোকাতে হয়। সেই খামের ওপর আবার ঠিকানা লিখতে হয়। সেই ঠিকানা লেখা খামটি আবার পোস্ট অফিসে পৌঁছে দিতে হয়। উফ!! জীবনটা তেজপাতা হয়ে গেল।ফয়সাল চৌধুরীআটপাড়া, নেত্রকোনা রস+আলোতে লেখা ছাপানো তো সেই আরেক কষ্টের মহাকাব্য। খাম খুলে পুরো লেখাটা পড়তে হয় কষ্ট করে। প্রথমবার না বুঝলে আবারও পড়তে হয়। এর মধ্যে যে লেখাগুলো সহজে বুঝতে পারি সেগুলোকে আবার মার্কিং করতে হয়। সেগুলো কষ্ট করে কম্পোজে দিতে হয়, ছবি আঁকাতে হয়, মেকআপে বসাতে হয়। উফ!!! জীবনটা তেজপাতার বাগান হয়ে গেল।