ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, আপনি এত ভালো কেন? আপনার মতো ভালো মনের মানুষ আমি জীবনেও দেখিনি। আপনি বুঝতে পারছেন আমি তেল দিচ্ছি?শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কই, না তো! আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে আপনি আমাকে লেখা ছাপানোর জন্য তেল দিচ্ছেন, আমি এটা একটুও বুঝতে পারছি না। দেখেছেন, আমি কত্ত ভালো!১৬১তম সংখ্যায় আমার একটি প্রশ্নের জবাবে আপনি এতগুলো কথা বললেন? এমনিতেই রস+আলোর জায়গা সংকট। কী বলব, আপনার মতো এই রকম কথাবাজদের জন্যই আজকে দেশের এই অবস্থা। শোনেন, কথা কম কাজ বেশি!জহির উদ্দিন লস্করলোকপ্রশাসন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমি অনেক কথা বলেছি, তাই বলে আপনি তো চুপ থাকতে পারতেন। তা না করে কী করলেন, সমালোচনা শুরু করলেন! আপনাদের মতো নিন্দুকদের জন্যই আসলে দেশের কোনো উন্নতি নেই। আপনাদের কাজই হলো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো।ভাইয়া, আপনি হলেন জ্ঞানের গুপ্তধন। আর আমি হলাম বিদ্যার্থী। আমার বোধগম্য হচ্ছে না, দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় চেয়ারপারসন দুজনই নারী হওয়া সত্ত্বেও দেশে ইভ টিজিং কমছে না কেন!পারভেজস্টেডিয়ামপাড়া, মেহেরপুর। আমার সঙ্গে জ্ঞানের কোনো সম্পর্ক নেই। আর আমি একজন মানুষ, কোনো ভান্ডার-টান্ডার নই। সুতরাং, আমি জ্ঞানের ভান্ডার কথাটা ঠিক না। এভাবে আমাকে ঘুষ দিয়ে সরকারবিরোধী, কিংবা নারীবিদ্বেষী কোনো কথা বলিয়ে নেওয়া আপনার মূল উদ্দেশ্য, আমি বুঝতে পেরেছি। মুখ ফসকে কিছু বলি, আর আপনি ফায়দা লোটেন আর কি!