আমার লেখা ভালো লাগে না আপনার, তাই না? ওকে...আর লেখা পাঠাব না। ভীষণ রাগ হয়েছে আমার আপনার ওপর। যদিও রাগ করলে নিজের ক্ষতি, তবুও। তাই, শেষবারের মতো জানতে চাচ্ছি, আমি কি রস+আলোর সব বিভাগের লেখা এক খামে পাঠাতে পারব?রোজিনা আক্তারটাঙ্গাইল এখন আর এসব জেনে কী হবে? আপনি তো আমার ওপর ভীষণ রাগ করেছেন। নিশ্চয় এই রাগ থেকে এবার লেখাও বন্ধ করে দেবেন। তবে রাগ ভাঙার পর যদি লেখা পাঠাতে ইচ্ছে করে, সে ক্ষেত্রে সব লেখা এক খামে ভরেই পাঠাতে পারবেন। রাগমুক্তি কামনা করি।বি.স. ভাইয়া, রস+আলোর রসের গন্ধে চারদিক থেকে এত মাছি পাঠক চলে আসে! যার ফলে সপ্তাহে একটি মাত্র রস+আলো দিয়ে সবার চাহিদা পূরণে আমাকে হিমশিম খেতে হয়। এ সমস্যা সমাধানে আপনার সুপরামর্শ চাই।রোকনুজ্জামান জুয়েলকাঁচিঝুলি, ময়মনসিংহ আমি পরামর্শই দিতে পারি না, আবার সুপরামর্শ! তবে আপনার চিঠি পড়ে যা বুঝছি তা হলো, বিষয়টা আপনার জন্য শাপে বর। এই ঊর্ধ্বমূল্যের যুগে আপনি ঠান্ডাশিম খেতে পারছেন সপ্তাহজুড়ে, এ তো অনেক বড় পাওনা!বি.স. ভাইয়া, সেদিন আমি একটি মর্মান্তিক স্বপ্ন দেখেছি। আমি এক রাতেই কোটিপতি হয়ে গেছি। বড় চিন্তায় আছি!!জহিরউদ্দিন লস্করকুমিল্লা বিশ্ববিদ্যালয় আচ্ছা বলেন তো, ইদানীং কি কোটি নামে কোনো মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে? তাহলে, ওই মেয়েকে বিয়ে করলেই আপনি কোটিপতি (কোটির পতি = কোটির স্বামী) হতে পারবেন।