ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, ইদানীং হুমকি ছাড়া কোনো কথা বললে আমার পেটের ভাত হজম হয় না। সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে। একটা সমাধান দিন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাধান না দিলে পুরো রস+আলো দপ্তরে হামলা করব। কথাটা মনে থাকে যেন। রাখি।জহির উদ্দিন লস্করকুমিল্লা বিশ্ববিদ্যালয় রাখেন। আর শোনেন, আপনি সঠিক জায়গাতেই হুমকি দিয়েছেন। আমার ছাত্রলীগের কোনো পরিচিত নাই, এমনকি ওপরমহলেও কোনো জানাশোনা নাই। এখানে সমাধান দিলে যদি আবার কিছু মনে করেন তাই ভাবছি আপনার ঠিকানায় নিজে উপস্থিত হয়ে সমাধান দিয়ে আসব। ইদানীং বিজ্ঞাপনের পোকাগুলো সুস্থ-সবল হইয়া রস+আলোর পৃষ্ঠা দখল করিয়াছে। বিষয়টা অবৈধ দখলদার কর্তৃক জমি দখলের মতোই। ইহা হইতে পরিত্রাণের উপায় কী?এম ডি শরীফরামগড়, খাগড়াছড়ি বিজ্ঞাপনের দখলদারির কারণে আমি আনন্দে আছি। কাজ কম করতে হচ্ছে। তবে বিজ্ঞাপন কিন্তু অবৈধ দখলদার নয়। উহারা সঠিক মূল্যের বিনিময়েই রস+আলোয় স্থান পায়।এক দিন প্রথম আলোয় একটা চাকরির বিজ্ঞপ্তি দেখে চোখ আটকে গেল। পদের নাম বিভাগীয় সম্পাদক, রস+আলো। দরখাস্ত করলাম। কিন্তু আমার কোনো মামা না থাকায় চাকরিটা হলো না। আহমেদ ইফতেখারসেক্টর ৯, উত্তরা, ঢাকা আমিও সেদিন একই স্বপ্ন দেখলাম। ইফতেখার নামে একজন আমাকে হটিয়ে রস+আলোর বি.স. হতে যাচ্ছে। কিন্তু আফসোস, উনার কোনো মামা নেই বলে উনাকে পদটা দেওয়া হলো না।