বি.স. চাচা, কেমন আছ? তোমার তো অনেক বয়স হয়ে গেল, এবার বি.সগিরি ছেড়ে দাও না! তোমার বাঁদরামি দেখলে আমারও হরতাল দিতে ইচ্ছে হয়। কবি সুকান্ত তোমার বি.সগিরিতে বিরক্ত হয়ে কয়েক দিন আগে বললেন, এসেছে নতুন মেধাবী, তাকে ছেড়ে দিতে হবে স্থান—বুঝতেই পারছ, এখানে উনি মেধাবী বলতে আমাকেই বুঝিয়েছেন। অতএব, জাতির এই ক্রান্তিলগ্নে তুমি পদত্যাগ করে নিজেকে দেউলিয়া ঘোষণা করো এবং আমাকে রস+আলোর নতুন বি.স. ঘোষণা করো।আমজাদইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়আমি আপনার এই পত্র পাওয়ার পর কবি সুকান্ত সাহেবকে ফোন করেছিলাম। উনি জানিয়েছেন, ‘এসেছে নতুন মেধাবী, তাকে ছেড়ে দিতে হবে স্থান’—এ ধরনের কোনো কবিতা তিনি লেখেননি। উনি লিখেছিলেন, ‘এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান’। তো, আপনি যদি শিশু হন, তবে আসুন। কবি সুকান্তের প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে আমি আমার বি.স. পদ ছেড়ে দেব। কারণ, একটা রস+আলো বের করতে একজন শিশুই উপযুক্ত।বি.স. ভাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, পৃথিবীতে আর থাকব না। সোজা মঙ্গল গ্রহে চলে যাব। কিন্তু কীভাবে যাব, বুঝতে পারছি না। তাই আপনার মতো বিশেষজ্ঞ লোকের শরণাপন্ন হলাম। তাড়াতাড়ি একটা উপায় বাতলে দিন।মোহাম্মদ মুহিবুল্লাহচট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়।আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন, তাতে মঙ্গলে যাওয়া ঠিক হবে না। মঙ্গলে চারপেয়ে গরু, ছাগল, ভেড়া, মহিষ নেই। আপনি পৃথিবীতেই থেকে যান। এখানে চারপেয়ের বদলে একই ধরনের দোপেয়েও অনেক প্রাণী পাবেন। আপনার ডাক্তারি জীবন সফল হবে।