ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার সেই পুরোনো বিষয়। বিষয়টা জাতি ভুলে যেতে বসেছে। কিন্তু সেটা হতে দেওয়া যাবে না। আচ্ছা ভাইয়া, রসবার্তা বিভাগটি চালু করবেন কবে? রসবার্তার মতো এমন একটি চমৎকার বিভাগ হারিয়ে যাবে, তা আমরা হতে দিতে পারি না।জহির উদ্দিনলোকপ্রসাশন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে হয়েছে কী, আমাদের চারপাশেই বিভিন্ন ঘটনা নিয়ে এত মজার মজার বার্তা প্রতিদিন দৈনিক পত্রিকায় প্রকাশিত হচ্ছে, এরপর আর আলাদা করে রস+বার্তা প্রকাশ করার কোনো মানে হয় না।অনেক আগে আমার একটা লেখা ছাপা হয়েছিল। কিন্তু বি.স. ছাড়া খোলা নিষেধ লেখাটি খামের ওপর লিখতে ভুলে গিয়েছিলাম। আপনি কি আমার পাঠানো ৫০০ টাকার নোটটা পেয়েছিলেন?খন্দকার শামীম উদ্দিনঝিকরগাছা, যশোর ওহ! ওই ভেজাল নোটটি আপনার? যা-ই হোক, কত দিন ধরে ভেজাল নোটের কারবার আপনার? তবে যা-ই বলেন, নোটটা এতটাই আসল নোটের কাছাকাছি ছিল যে সহজে চালিয়ে দিয়েছি। বি.স. ভাইয়া, আমি কয়েকটি বিষয় নিয়ে আপনার শরণাপন্ন হয়েছি। পিতৃভাষা নেই, ডিকশপুরুষ নেই, ফাদারবোর্ড নেই, ফাস্ট পুরুষ নেই, পুরুষ মঞ্চ নেই। এই বৈষম্যগুলো কেন?রোকনুজ্জামান জুয়েলআনন্দমোহন কলেজ, ময়মনসিংহ এই বৈষম্যগুলো ইচ্ছে করে রাখা হয়েছে। যাতে পুরুষেরা বুঝতে পারে বৈষম্য ব্যাপারটা কতটা কষ্টের। এবার আপনি আপনার পরিচিত কোনো মেয়ের কাছে জিজ্ঞেস করুন তো, তার দৃষ্টিকোণ থেকে নারীদের এ রকম কী কী বৈষম্য আছে।