ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনের জন্যই আমরা রস+আলো পড়ি। কিন্তু ইদানীং কিছু পাঠক বিজ্ঞাপন কমিয়ে দেওয়ার কথা বলছেন। তাঁদের কথা না শোনার জন্য বি.স. ভাইয়াকে ধন্যবাদ। আশা করি অল্প কদিনের মধ্যেই রস+আলো পুরোটাই বিজ্ঞাপনে ভরে যাবে।পরিতোষ কুমার পালফুলবাড়িয়া, ময়মনসিংহ ধন্যবাদ। আশা করি, আপনার ইচ্ছেটা অচিরেই পূরণ করতে সক্ষম হব। আপনারা কদিন পরপর পাঠকসংখ্যা বের করেন। কিন্তু পাঠিকাসংখ্যা বের করেন না। এতে পাঠিকারা মুখ গোমড়া করে বসে আছেন। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, তাঁরা নাকি সারা দেশে একজোট হয়ে প্রয়োজনে দেশ অচল করে দেবেন।মো. দ্বীন ইসলামজালকুড়ি, নারায়ণগঞ্জ অচল দেশ আবার কীভাবে অচল করবেন? পারলে করুক, অফিস করতে ভালো লাগে না। কদিন বাসায় বসে ঘুমিয়ে কাটিয়ে দিতে পারব। রসের প্রদীপে আলো জ্বালাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছি। কারণ, আর কিছু না, আলো জ্বলে ওঠার আগেই আপনি পেছন থেকে (কী জানি সামনে থেকেও হতে পারেন) ফুঁ দিয়ে নিভিয়ে দিচ্ছেন। এতগুলো লেখা পাঠালাম, একটাও ছাপলেন না। এ জন্য কিন্তু রস+আলোও আলোকিত হয়ে উঠছে না। ফুঁ না দিয়ে দেখুন না একবার কী হয়?মো. জায়েদ হোসেনকুঠিপাড়া, পাবনা ফুঁ দিয়ে আসলে দেখি আপনার আলো কতটা পাওয়ারফুল। সে আলোয় আসলেই কি রস+আলোর পাঠকেরা আলোকিত হতে পারবেন? এবার আপনার অনুরোধ রাখলাম, ফুঁ না দিয়েই ছেপে দিলাম। ভবিষ্যতে কিন্তু আর এই ভুল করব না। অনুরোধে ঢেঁকি গেলার মানুষ আমি কিন্তু না।