নিশ্চয় ভালো আছেন। আমি ভালো আছি। আমি প্রথম আলো পুরোটা না পড়লেও রস+আলো পুরোটাই পড়ি। আমি অনেক ছোট থেকেই আশা করে আছি, রস+আলোয় আমার লেখা ছাপা হবে। এর জন্য আমাকে কী করতে হবে?সোহাগবকুল নিবাস, কুমিল্লাl অন্যরা যা করে। এখন নিশ্চয় বুঝতে পারছেন আপনাকে কী করতে হবে।ভাইয়া, লেখা খামে অথবা পোস্টকার্ডে পাঠালে পৌঁছায় না, আবার মেইল করলেও পৌঁছায় না; তাহলে করবটা কী?মো. শাকিল রেজাগোডাউনপাড়া, নাচোল, পাবনাl তাহলে লেখা পাঠানোই বাদ দিন। আর এই লেখাটা কিসে পাঠিয়েছিলেন—খামে, পোস্টকার্ডে, না মেইলে? নাকি এটা এখনো পাঠাননি?একটি শহরে ঢোকার একটিই রাস্তা। রাস্তার পাশে ফাঁসিকাষ্ঠ। সেখানে একজন কোতোয়াল থাকে। কেউ ঢুকতে চাইলে তাকে প্রশ্ন করা হয় সে কোথায় যাচ্ছে। সত্য বললে তাকে যেতে দেওয়া হয়, কিন্তু মিথ্যা বললে ফাঁসিতে ঝোলানো হয়। একদিন এক লোককে কোতোয়াল প্রশ্ন করলে সে উত্তর দেয়, ‘ফাঁসিতে ঝুলতে যাচ্ছি।’ এখন কোতোয়াল কী করবে?স্বচ্ছরামবাবু রোড, ময়মনসিংহl বুঝতে পারছি, কোতোয়াল বেটা এখন একটা ঝামেলায় পড়বে। আমি কিন্তু জানি এর উত্তর কী হবে। পাশেই তো সবজান্তা বসে আছেন। তাঁর কাছ থেকে জেনে নিয়েছি। এবার আপনারাও একটু ভাবুন। তবে এই ভাবনায় সফল কিংবা বিফল হলে কিছু যায়-আসে না । কারণ, কোনো পুরস্কার নেই।