ডাকযোগে পাওয়া নিয়ে কিছু কথাপ্রিয় পাঠক, ইদানীং একটা বিষয় লক্ষণীয় যে ‘ডাকযোগে পাওয়া’ বিভাগে তেমন মজার কোনো লেখা আসছে না। ডাকযোগে পাওয়া একমাত্র বিভাগ যেখানে লেখা কোনো প্রতিযোগিতা ছাড়াই ছাপা হয়। তার পরও আপনাদের অংশগ্রহণ মন মতো হচ্ছে না। আমরা আশা করতাম, ইনফ্যাক্ট এখনো করি, আপনারা এই বিভাগে নিজেদের বাসা-বাড়ি-বাবা-মা-ভাই-বোন-বন্ধু-বান্ধবদের পাশাপাশি রস+আলো নিয়েও দু-একটি কথা লিখবেন। রস+আলোর কাছে আশা, হতাশা, এমনকি দূরাশার কথাও লিখবেন। এবং অবশ্যই খামের ওপর ‘ডাকযোগে পাওয়া’ শব্দ দুটিও লিখবেন। ভালো থাকুন আর না-ই থাকুন, লিখুন।বি.স. ভাইয়া, তোমার রস+আলো অফিসে বসে ঝিমিয়ে কাজ নেই। পারলে এবার দেশের জনগণের জন্য কিছু করো। লোডশেডিং এলাকার জন্য কিছু আলো এবং নিরস লোকদের জন্য কিছু রস পাঠিয়ে দাও।আরিফ বিন নজরুলগিলাতলা, ফুলতলা, খুলনা জনগণের জন্য কাজ করার জন্য আমাকে লাগবে না। এ লাইনে কাজ করার লোকের অভাব নাই। এ ছাড়া আমি যা করছি, তা কার জন্য?ভাইয়া, আপনি কেমন মানুষ বলুন তো? তেল বা হুমকি ছাড়া কোনো কিছুতেই তো কাজ হচ্ছে না দেখছি। আমার এই লেখাটা না ছাপলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি কিন্তু আপনার চৌদ্দটা বাজিয়ে ছাড়ব। মনে থাকে যেন।শায়লাপটুয়াখালী আপনি কিন্তু একটা কথা উল্লেখ করেননি। কোন ঘড়িতে চৌদ্দটা বাজাবেন? এখন কিন্তু মোবাইল ফোনের যুগে ১২ ঘণ্টার ঘড়ি এবং ২৪ ঘণ্টার ঘড়ি দুটোই পাওয়া যায়!