ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীডাকযোগে লেখা পাওয়া যাচ্ছে না বলে আপনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এটিই একমাত্র বিভাগ, যেখানে কোনো পুরস্কারের সম্ভাবনা নেই। তাই লেখাও অনেক কম। যা-ই হোক, যে জন্য চিঠি লিখেছি। সবজান্তাকে প্রশ্ন করতে, একটি পোস্টকার্ডে কি একাধিক প্রশ্ন করা যাবে?সুলতানা জান্নাতচট্টগ্রাম আপনার কথাটাও পুরোপুরি ঠিক। আবার এটাও ঠিক, একমাত্র এখানে লেখা কোনো যোগ্যতার বিচারে বাছাই হয় না। একটি পোস্টকার্ডে একটির বেশি প্রশ্ন না পাঠানোই ভালো। তবে আপনার এলাকায় পোস্টকার্ড পাওয়া না গেলে, সে ক্ষেত্রে একাধিক প্রশ্ন পাঠাতেই পারেন।আচ্ছা ভাইয়া, আমি গত মাসের আগের দিন রস + আলো লেখা জমা দেওয়ার জন্য সিএ ভবনের গেটের কাছে যাই। দারোয়ান আমার হাত থেকে খামটি নিয়ে ডাস্টবিনে ফেলে দিল! আমি তো হতবাক। এখানে নাকি এটাই নিয়ম।শিশিরনাটোর, সিংড়া, নিংগাইন যেখানে যে নিয়ম। আপনি যেটাকে ডাস্টবিন ভেবে ভুল করেছেন, ওটা আসলে লেখা জমা দেওয়ার বাক্স!বি.স. ভাইয়া, আপনাকে নিয়ে না খুব, খুব দুশ্চিন্তা হচ্ছে। হবেই না বা কেন বলুন? গতরাতে স্বপ্ন দেখলাম, পৃথিবীর সব বোকা মারা গেছে। বি.স. ভাইয়া, আপনি বেঁচে আছেন তো!মাজহারুল আনামছায়াবিতান, কুমিল্লা আরে, এই স্বপ্নটা আমিও দেখেছি! আমি সে সঙ্গে দেখেছি, একজন বোকাকে নাকি বাঁচিয়ে রাখা হয়েছে, এই খবরটা সে যাতে আমাকে সময়মতো দিতে পারে!!