ভাইয়া, মহাসংকটের মুখোমুখি হয়ে আপনার দারস্থ হয়েছি। সমস্যাটা হলো, স্থানীয় ডাকঘরে পোস্টকার্ড পাচ্ছি না। এখন যদি আমি রস+ক্যাপশন, সবজান্তা খামে করে পাঠাই, কোনো সমস্যা হবে?শায়লাপটুয়াখালী সমস্যা হওয়ার কোনো কারণ নেই। কিন্তু খামের ওপর অবশ্যই বিভাগের নাম লিখবেন। আরেকটা উপায় অবশ্যই আছে। পোস্টকার্ডের সাইজের কোনো শক্ত কাগজে দুই টাকার ডাকটিকিট লাগিয়ে দিলেও সেটা পোস্টকার্ড হিসেবে চলে আসবে।বিজ্ঞানীদের মতে, যেখানে পানি (রস) আর আলো আছে, সেখানে নাকি প্রাণের অস্তিত্ব পাওয়া যায়। সে হিসেবে রস+আলোর সঙ্গে জীবনের একটা যোগসূত্র আছে বৈকি! তাই মঙ্গল গ্রহে পানির সন্ধানে যারা দিন-রাত এক করে ফেলছেন, তাঁরা রস+আলো সঙ্গে নিয়ে নিশ্চিন্তে সেখানে পাড়ি জমাতে পারেন। সোহেল নওরোজবাকৃবি, ময়মনসিংহ সহমত। আপনার মতো মহান বিজ্ঞানীরা এখনো আছেন বলে বাঙালি হিসেবে আমরাও গর্বের সঙ্গে বেঁচে আছি। আপনিও বেঁচে থাকুন, আমরাও বেঁচে থাকি।ভাইয়া, একটা দুঃখ কী জানেন, এবারও আমাকে ঈদের সময় কেউ ঈদকার্ড দেয়নি। এটা কি ঠিক? একটা ঈদকার্ডই তো। দিলে এমন কী ক্ষতি হয়!এম ইয়াছিন আরাফাতলোহাগাড়া, চট্টগ্রাম আসলে তো! একটা ঈদকার্ড দিলে কী এমন ক্ষতি হয়। সামান্য একটা ঈদকার্ডই তো। তা ভালো কথা, সামান্য একটা ঈদকার্ডের জন্য আপনার এত মন খারাপ কেন?