ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বি.স. ভাইয়া, রস+আলোয় মাঝেমধ্যে আমার লেখা ছাপা হয়। এ জন্য আমার বন্ধুরা বলে, শুধু আমি নাকি একা লেখা পাঠাই, তাই আমার লেখাই ছাপা হয়। আমি প্রতিবাদ করি না। আমার খুব খারাপ লাগে। মরে যেতে ইচ্ছে করে। আপনি কি আমার প্রতিভার একটা পরিচয় ওদের সামনে তুলে ধরবেন?শায়লা ইয়াসমিনপটুয়াখালী  অবশ্যই তুলে ধরব। নিন্দুকেরা অনেক কথা বলবে, তাই বলে কি আপনি আপনার প্রতিভা বিকশিত হতে না দিয়ে মরে যাবেন? একি হয়! আর আপনি মরে গেলে আমার ডাকযোগের বিভাগটাই যে বন্ধ করে দিতে হবে!বি.স. ভাইয়া, আপনার প্রতিবেশী সবজান্তার বিরুদ্ধে একটা অভিযোগ—তিনি সব সংখ্যায় সাত নম্বর প্রতিযোগীকে পুরস্কার দেন। কিন্তু এক নম্বর প্রশ্নকারীকে পুরস্কার দেন না।এম ই আরাফাতলোহাগাড়া, চট্টগ্রাম তাই নাকি! জানতাম না তো!! এটা তো ভারি অন্যায়! দাঁড়ান, আমি আজই সবজান্তাকে প্রধান করে একটা এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করছি। রস+আলোর পাঠকসংখ্যায় একটি লেখা পাঠিয়ে টেনশনে ছিলাম। অবশেষে ৯০ দিন পর আমার সব টেনশনের অবসান ঘটিয়ে রস+আলোর ১৭২তম সংখ্যায় আমার লেখাটি ছাপা হয়নি। সব টেনশন দূর হয়ে গেল এক নিমেষেই। বি.স. ভাইয়া, এ জন্য আপনাকে...।জহির উদ্দিন লস্করকুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা থাক থাক, আর ধন্যবাদ দিতে হবে না। আরে ধুৎ , সামান্য টেনশনই তো দূর করলাম!