ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বি.স. ভাইয়া, আমি যদি পোস্টকার্ড ফটোকপি করে দুজন প্রথম শ্রেণীর বিসিএস কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আপনাদের ঠিকানা লিখে পাঠিয়ে দিই, আপনারা কি পাবেন?রিয়াজুল ইসলামকাউনিয়া, বরিশাল পাওয়ার সম্ভাবনা আছে। পাঠিয়ে দেখতে পারেন। বিষয়টা মন্দ হওয়ার কথা না।রস+আলোর ১৭৩ সংখ্যায় ডাকযোগে পাওয়া বিভাগে তেমন মজার কোনো লেখা আসছে না বলে যে অভিযোগ করা হয়েছে, তা রীতিমতো পাঠকের শ্রমসাধ্য লেখার প্রতি অবমাননা। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার ধারণা, পাঠকের রসবোধ এতটাই প্রখর যে তা রস+আলোর কার্যালয়ে পৌঁছানোর আগেই পিঁপড়া কর্তৃক নিঃশেষ হয়ে যায়। সোহেল নওরোজবাকৃবি, ময়মনসিংহ এখন কি বি.স.-এর বিরুদ্ধে পাঠক অবমাননার অভিযোগে মামলা করা উচিত! বি.স. ভাইয়া, চেষ্টা করে দেখলাম লেখালেখি করে লেখক হওয়া অনেক পরিশ্রমের ব্যাপার! আমার দ্বারা সেটা সম্ভবও না। কিন্তু আমার আবার লেখক হওয়ার খুব শখ। আপনি কি আমাকে লেখক হওয়ার কোনো শর্টকাট পদ্ধতি বলে দেবেন? আতিউর রহমানউদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ লেখক হওয়ার শর্টকাট কোনো পদ্ধতি থাকলে আমি নিজেই কবে লেখক হয়ে যেতাম! রস+আলো অনেক জ্ঞানী-গুণী মানুষ পড়ে। আপনার এই চিঠির ফলে কেউ যদি পরামর্শ দেন তাহলে আমারও একটু কাজে আসবে। নিজের কথা তো আর নিজে বলতে পারি না!