ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বি.স. ভাইয়া, জানি না আমার এ চিঠি ডাকযোগে পাওয়া বিভাগে ছাপা হবে কি না। তবে আপনাকে চিঠি লিখতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। রাহুলবাজিতপুর, কিশোরগঞ্জ যাঁরা আজও নিজেকে কোনো কারণে ধন্য মনে করছেন না, তাঁরা অতি শিগগির রাহুলের মতো আমাকে চিঠি লিখে নিজেকে ধন্য মনে করুন। বি.স., আপনি কবে স্বেচ্ছায় অবসরে যাবেন? চেয়ার আঁকড়ে আর কত দিন ক্ষমতায় থাকতে চান? এই পদটির জন্য আমি একজন প্রার্থী। সেতুইডেন মহিলা কলেজ, ঢাকা আমি মন থেকে চাই নতুনরা আসুক। কিন্তু কেউ আসে না। তবে আমি কথা দিচ্ছি, নতুন যোগ্য কাউকে পেলে অবশ্যই আমি তাকে পদটা সানন্দে ছেড়ে দেব। ইয়ে সরি, আমি বোধহয় অন্য লাইনে চলে যাচ্ছি! আসেন, একদিন চা খেতে খেতে কথা বলি।রস+আলো থেকে অনেক মজার বিষয়, যেমন—তারকা রস, বিখ্যাতদের মজার ঘটনা, অর্থরস, রস+বার্তা, খেলার চেয়ে ধুলা বেশি এই বিভাগগুলো হারিয়ে গেছে। কেন? রফিকুল ইসলামবিশ্বনাথ ডিগ্রি কলেজ, বিশ্বনাথ তারকা রসের জন্য বিনোদন পাতা আছে, বিখ্যাতদের মজার ঘটনার জন্য উইকিলিকস আছে, অর্থরসের জন্য অর্থ ও বাণিজ্য পাতা আছে, রস+বার্তার জন্য নিজের এসএমএস আছে, খেলার চেয়ে ধুলা বেশির জন্য খেলাধুলা পাতা আছে। এবার বলুন, রস+আলোর নিশ্চয় উচিত অন্য কিছু নিয়ে কাজ করা! আর পাঠকের লেখা ছাপানোর জন্য আর কী কী উপায় জানা আছে সবই সবাই লিখে পাঠান।