বি.স. ভাইয়া, আমার খুব দুঃখ হয় আমার কোনো মামা নেই। তাই আমি আজ থেকে আপনাকে মামা ডাকতে চাই (যদিও আপনাকে এর আগে ভাইয়া বলে ফেলেছি)। আশা করি, আমাকে কষ্ট দেবেন না।সাঈদ রেজাউলপুলিশ লাইন, ময়মনসিংহ এটা কি মামার বাড়ির আবদার নাকি, যখন যা ইচ্ছা ডাকা যাবে!১৮১তম সংখ্যায় পাঠকসংখ্যা বের হওয়ায় আমার উর্বর মস্তিষ্ক গবেষণা করে বের করেছে, এটা আসলে হয়েছে ঈদের চাপে নিয়মিত লেখকদের কোনো আইডিয়া পাওয়া না যাওয়ায়। যা-ই হোক, কিছু বললাম না। কারণ, ওই সংখ্যায় আমার একটা লেখা ছাপা হয়েছে। ইয়ে, মানে, বি.স. ভাইয়া, তেল নিয়েও একটা লেখা দিয়েছি! ছাপা হবে তো!তাহিমদুর রহমানপলাশ, নরসিংদী যা-ই হোক, আগেই বলে ভালো করেছেন। কড়া নজর রাখা হবে আপনার লেখার ওপর!বি.স. ভাইয়া, আমি জানি, লেখার মান ভালো না হলে আপনি লেখা ছাপান না। আমার এই লেখার মান যদি ভালো হয়, অবশ্যই ছাপবেন।ওবনব্রাহ্মণবাড়িয়া অবশ্যই ছাপব। কেন ছাপব না! আমার জীবনে আমি এত ভালো লেখা এর আগে দুইটা দেখিনি। অসম্ভব ভালো হয়েছে। এত দিন কোথায় ছিলেন!! চালিয়ে যান।