ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বি.স. ভাইয়া, একটা কথা আপনাকে অনেক দিন ধরেই বলব বলব ভাবছি, কিন্তু বলতে পারছি না। আজ বলবই, জানি আপনার হূদয় ভেঙে যাবে। কথাটি হচ্ছে এত সুন্দর ও স্বাস্থ্যসম্মত লেখা পাঠানোর পরও ছাপা হয় না কেন? মো. আবদুর রহমানসরকারি কলেজ রোড, নীলফামারী। স্বাস্থ্যসম্মত লেখাগুলো ছাপানো হয়, কিন্তু বেশি স্বাস্থ্য হওয়ার কারণে পৌঁছানোর আগেই পথে রয়ে যায়।ভাইয়া, বারবার পাঠকসংখ্যার ঘোষণা দেন। তাতে বারবার একটা ভুল করেন। পাঠকের লেখার মধ্যে পাঠিকার লেখা চালিয়ে দেন। পরবর্তী পাঠকসংখ্যাগুলোতে বিষয়টা পরিষ্কার করে দেবেন।আতিউর রহমানউদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যেমন যথেষ্ট, তেমনি পাঠক হোক আর পাঠিকা হোক একটি সংখ্যায়ই যথেষ্ট। আর এসব ছেলে-মেয়ের আলাদা চিন্তা থেকে বেরিয়ে আসুন।বি.স. ভাইয়া, লেখা পাঠাতে পাঠাতে ক্লান্ত-শ্রান্ত-পরিশ্রান্ত! তবু একটা লেখাও আজ পর্যন্ত ছাপালেন না!! র. ই. কামালবিশ্বনাথ ডিগ্রি কলেজ, বিশ্বনাথ, সিলেট।  এত লেখা পড়তে পড়তে আমরাও ক্লান্ত-শ্রান্ত-পরিশ্রান্ত, তাই ছাপানোর সময় পাই না। কম কম ভালো ভালো লেখা পাঠান। আপনিও ক্লান্ত হবেন না, পড়তে পড়তে আমরাও ক্লান্ত হব না।