ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বউয়ের সঙ্গে রিকশায় ঘুরব বলে কোনো মেয়ের সঙ্গে এক রিকশায় উঠি না। তার সঙ্গে চায়নিজ খাব বলে এখনো চায়নিজে যাওয়া হয়নি। হানিমুনে কক্সবাজার যাব বলে এখনো কক্সবাজার যাইনি। ভাই, আমার বিয়েটা যেন তাড়াতাড়ি হয় সে জন্য দোয়া করবেন।সৈয়দ নুরুজ্জামানআগ্রাবাদ, চট্টগ্রাম দোয়া করি, যেন বউয়ের সঙ্গে মরবেন বলে তার আগে আপনার মৃত্যু না হয়।আবার আসিব ফিরে রস+আলোর নীড়ে, আমি এখন আছি বাংলায়। হয়তো প্রিয় মানুষটি শ্যালিকার বোনকে সাথে নিয়ে বি.স. হওয়ার আশায়।ওবনব্রাহ্মণবাড়িয়া অসুবিধা নেই, চলে আসেন। সংসার সুখ-দুঃখের সাগর, আশাই তো তার একমাত্র ভেলা। বি.স. ভাইয়া, গবেষণা করে পেয়েছি, আপনি নাকি বিবাহিত। ইদানীং আমার মা-বাবাও বেশ চাপ দিচ্ছেন বিয়ে করার জন্য। কিন্তু এ ব্যাপারে মোটেও আমার কোনো পূর্ব-অভিজ্ঞতা নেই। কী করা যায় বলুন তো? আপনি তো বিবাহিত, আপনিই এখন একমাত্র ভরসা।আতিউর রহমানঢাকা কলেজ, ঢাকা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, জীবনে সবকিছুতে অভিজ্ঞতা লাগে না। কিছু কিছু ক্ষেত্রে তো এখন ফ্রেশার চাই।