রস+আলো অনেক দিন ধরে পড়ছি এবং রসের সঙ্গে ঝিকিমিকি আলোও দেখছি; কিন্তু সামনে তো শীতকাল। অনেক খেজুর রস পাওয়া যাবে। তাই রস+আলো না লিখে রস+ভাঁপা পিঠা হলে ভালো হতো না?মো. হাসাননাজিরহাট কলেজ, চট্টগ্রাম অবশ্যই ভালো হবে। কিন্তু কেউ যদি পিঠা মনে করে খেয়ে অসুস্থ হয়ে পড়ে, সেই রিস্ক কে নেবে? বি.স. ভাইয়া, আমি যদি সব বিভাগে পোস্টকার্ড পাঠাই তাহলে কোনো সমস্যা হবে?মো. সুজাউদ্দিন বিবিরহাট, চট্টগ্রাম কার সমস্যার কথা বলছেন? আমাদের, না পোস্ট অফিসের, নাকি আপনার নিজের? আমাদের কোনো সমস্যা নেই। পোস্ট অফিসের কোনো সমস্যা থাকলেও থাকতে পারে। বি.স. ভাইয়া, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। আপনি অনেকের দুলা...। আর তাই তাদের লেখাও বেশি বেশি ছাপেন। অভিযোগটা কি মিথ্যা? চুপিসারে একটা কথা বলি, আমার চিঠি যদি ছাপেন, তাহলে আপনাকে দুলা... ডাকতে আমারও কোনো আপত্তি থাকবে না।সুমন ইসলামকান্দিরপাড়, লাকসাম রোড, কুমিল্লা দেখুন, কে কী ডাকে আমাকে, তা নিয়ে আমি মাথা ঘামাই না। পুরো অফিসে এসি তো! এ ছাড়া কেউ যদি আপন ভেবে ডাকে, আমারও কোনো আপত্তি নেই। আপনি ডাকতে থাকুন।