ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বি.স. ভাইয়া, রস+আলোর পরবর্তী পাঠকসংখ্যার বিষয়টি কোথায় লেখা থাকে?কাজী ফারিহা তাসনিমবাওয়া স্কুল, চট্টগ্রাম  খুবই সময়োপযোগী প্রশ্ন। এ জন্য আপনাকে সর্বশেষ পাঠকসংখ্যাটা বের করতে হবে। এরপর তার তিন নম্বর পৃষ্ঠাটা ভালো করে পড়তে হবে। সেখানেই বড় করে লেখা থাকে পাঠকসংখ্যার বিষয়। এবার পারবেন তো? আমি সেই দিন হব শান্ত, যেই দিন রস+আলোতে ছাপা হবে আমার লেখাটুকু! বি.স. ভাইয়া, বলতে পারেন আর কত দিন আমাকে অশান্ত থাকতে হবে?মো. রোকনুজ্জামানবিবেকানন্দ উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল সরি, আমি আসলে ডাক্তার নই। তাই আপনার এই শারীরিক সমস্যার সমাধান দিতে পারলাম না। আপনি বরং নেতা-নেত্রীদের সঙ্গে কথা বলে দেখতে পারেন। শান্ত-অশান্ত ব্যাপারটায় ওনারা সিদ্ধহস্ত।বি.স. ভাইয়া, আপনি আমার চেয়ে অন্তত ৩০ বছরের বড়। কারণ, আমি এখনো স্কুলে পড়ি। তাই যতটা সম্ভব শ্রদ্ধা নিয়ে বলছি, আপনি কি আপনার সারা জীবন রস+আলো নিয়ে কাটিয়ে দেবেন? আপনার জীবনের মূল্যবান সময়গুলো এভাবে নষ্ট করবেন?তাসনিম নাজঅষ্টম শ্রেণী, মাধবী, পান্থপাড়া, যশোর আমি যদি তোমার চেয়ে ৩০ বছরের বড় হই, তাহলে তো তোমার জন্মই এখনো হয়নি। যা-ই হোক, আপাতত এর চেয়ে ভালো কিছু করার নেই বলে রস+আলোর পেছনে সময় নষ্ট করছি।