আচ্ছা বি.স. ভাইয়া, বর্তমানে দেশে সব জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, আর কিনা রস+আলো এখনো পাঠককে ফ্রি দেওয়া হচ্ছে। ব্যাপারটা কী? আতিদ আহমেদনাচোল, চাঁপাইনবাবগঞ্জ কোনো দেশে কোনো জিনিসের দাম তখনই বাড়ে না যখন সে জিনিসটা প্রচুর পরিমাণে বিদ্যমান থাকে। এর থেকে বোঝা যায়, এ দেশে রস ব্যাপারটা প্রচুর পরিমাণে আছে। বিশেষ করে সরকারি পর্যায় তো রীতিমতো রসের আবাদ করা হয়।বি.স. ভাইয়া, আমি একটা মেয়েকে পছন্দ করি। মেয়েটির নাম মিষ্টি। তাকে প্রতিদিন চটপটি খাওয়াতে পারিনি বলে সে আমাকে তার মন থেকে ডিলিট করে দিয়েছে। সেই থেকে তার সঙ্গে রাগ করে আমি মিষ্টি খাই না। কিন্তু এখন মিষ্টি খেতে খুব ইচ্ছে করে। আমি কী করব?জহির উদ্দিন লস্কর, লোকপ্রসাশন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় মিষ্টি নামে এ দেশে মেয়ের কি অভাব পড়েছে? আপনি ভালোভাবে খুঁজে আরেকটা মিষ্টি বের করুন। এরপর টুপ করে একদিন ভাইরাসের মতো তার মনের হার্ডড্রাইভে ইনস্টল হয়ে যান, যাতে সে বুঝতে না পারে। এরপর মিষ্টি খেতে শুরু করুন।রস+আলোতে লেখা পাঠাতে হলে কোন নীতির দল অনুসরণ করব, সরকারি, না বিরোধী দল?মুহম্মদ ওসমান গনি, বরকল ইসলামাবাদ, চন্দনাইশ, চট্টগ্রাম এটা অবশ্য ভালোই বলেছেন। সরকারি ও বিরোধী—দুই দলই অনুসরণ করতে পারেন। দুই দলেই রয়েছে ব্যাপক হাস্যরসের খোরাক।