বিস ভাইয়া, আমি সারা দিন হাসি, অনেক চেষ্টায়ও আমার হাসি থামানো যায় না। কিন্তু রস+আলো পড়তে গেলেই আমার হাসি বন্ধ হয়ে যায়। কারণ, অনেক খুঁজেও রস+আলোর শুকনো পাতাগুলোয় রস খুঁজে পাই না!মিতু নাহারঢাকা সিটি কলেজ আরে, তাই নাকি! তাহলে তো ভালোই হলো। সবকিছুর একটা ভালো দিক থাকে, এটারও আছে। এক কাজ করবেন, সব সময় রস+আলো হাতে রাখবেন। যখনই আপনার কোনো বিষয়ে সিরিয়াস হওয়ার প্রয়োজন হবে, তখনই রস+আলো খুলে পড়া শুরু করবেন। হ্যালো হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? সবজান্তা সমীপেষু বিভাগে একই খামে একাধিক প্রশ্ন পাঠানো যাবে?এম ইয়াসিন আরাফাতলোহাগাড়া, চট্টগ্রাম হ্যালো, হ্যালো, হ্যালো। ভাই কী বলছেন ভালো করে শুনতে পাচ্ছি না। তবে আপনি যদি সবজান্তা বিভাগে প্রশ্ন পাঠাতে চান, তাহলে এক খামে আলাদা কাগজে অনেক প্রশ্ন পাঠাতে পারেন। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন! ভাই, নেটওয়ার্কে সমস্যা। রাখি।বিস ভাইয়া, সাবধান! লেখা নির্বাচনের সময় যে দুর্নীতি করে, উইকিলিকস শিগগিরই তা ফাঁস করে দিচ্ছে। সময় থাকতে এ ধারা থেকে বের হয়ে আসেন। মো. নাজিমবেগমগঞ্জ, নোয়াখালীআরে, তাই নাকি! কবে বের হচ্ছে? যা হোক, অবশেষে ইচ্ছা পূরণ হতে চলেছে। উইকিলিকস এত কিছু করে, আমাদের দুর্নীতির কিছু করছে না বলে এত দিন নিজেদের ছোট মনে হয়েছে। এবার মনে হচ্ছে না।