ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বি.স. ভাইয়া, অনেক দিন ধরে ভাবছি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কিন্তু বুঝতে পারছি না জিজ্ঞেস করাটা ঠিক হবে কি না। আমরা সবাই জানি, বুঝি, দেখি দেশে কারা দুর্নীতি করছে। এর পরও তাদের বিরুদ্ধে কিছু করতে পারছি না কেন?সৈকতকক্সবাজার আমরা কিছু করতে পারছি না, কারণ আমরা কিছু করার আগেই ওরা আমাদের বিরুদ্ধেও দুর্নীতি করে ফেলে।বি.স. ভাইয়া, শুনেছি দুর্নীতি করে সবই সম্ভব। আমার খুব ইচ্ছা রস+আলোর বি.স. হওয়ার। এটাও কি সম্ভব?তমালগাইবান্ধা এর জন্য দুর্নীতি করতে হবে কেন? আমি তো এমন কাউকেই খুঁজছিলাম। আপনি সোজা চলে আসেন।আচ্ছা বি.স. ভাইয়া, আগে ছোটবেলায় পড়েছি লেখাপড়া করে যে গাড়িঘোড়া চড়ে সে। কিন্তু বড় হয়ে বাস্তবে দেখছি তার উল্টো। দুর্নীতি করে যে সবকিছু পায় সে। এখন বলেন নতুন প্রজন্মকে কী শেখাব? ভুল শেখাব না দুর্নীতি শেখাব?নীরাসিলেট ওদেরকে ওদের মতো শিখতে দিন। শোনেননি, গায়ক বলেছেন আমাকে আমার মতো থাকতে দাও?