কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফলে অনেক নতুন নতুন চেহারার সঙ্গে পরিচিত হচ্ছি। দোকানদার থেকে শুরু করে ঠিকাদার পর্যন্ত বিভিন্ন পদে প্রার্থী। ভাবছি, আমিও দাঁড়িয়ে যাবো কি না! কী বলেন!জয়কুমিল্লা নির্ভয়ে দাঁড়িয়ে যান। যেহেতু আপনার নামই জয়, সেহেতু আপনি হেরে গেলেও কোনো লজ্জা নাই। জনাব বি.স., এটা স্বৈরতন্ত্র নাকি! মতামত দিবেন আপনি আর দায়ী থাকবে অন্যরা! এটা তো রীতিমতো অন্যায়! মগের মুলুক পেয়েছেন নাকি! এভাবে চলতে দেওয়া যায় না। আপনি শিগগির নিয়োগ বিজ্ঞপ্তি দেন, নতুন কাউকে নিয়োগ দেওয়ার জন্য।ইউনুছবৈদ্যঘোনা, কক্সবাজার একটা নিয়োগ বিজ্ঞপ্তি—মগের মুলুকে জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী নিয়োগ দেয়া হবে। মন্ত্রী নিয়োগের ক্ষেত্রে শারীরিক কসরত দেখাতে হতে পারে, যেমন দৌড়-বিস্কিট দৌড়-সাঁতার-লংজাম্প-হাইজাম্প ইত্যাদি।বি.স. ভাইয়া, আমি যখনই কোনো লেখা পাঠাই তখনই নিজ হাতে বানানো খামে পাঠাই। খামগুলো আমি পোস্টার পেপার কেটে, আম্মুর হাজারটা বকা শুনে অনেক কষ্ট করে বানাই। কিন্তু এতকিছুর পরও কারও দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। শেষমেশ এই লেখাটা একটা সাধারণ খামেই পাঠালাম। এবার দেখি কী হয়!সামিয়া তাসনিমমাতৃপীঠ বালিকা উচ্চবিদ্যালয়, চাঁদপুর এ থেকে কী শিখলাম? কারও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা ঠিক না। সবাই যার যার স্বাভাবিক কাজকর্ম করলে একসময় দৃষ্টি পড়বেই।