ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. মামা, আমি ক্লাস ফাইভ শেষ করলাম। মানে প্রাথমিক শিক্ষা সমাপনী। আমার বয়স ১০। আমি গল্প পাঠিয়েছিলাম পাঠক সংখ্যায়। কিন্তু একটাও ছাপা হয়নি। এখন আমি কী করব?সাকিব খান, জিগাতলা, ঢাকা কী আর করবে! নতুন নতুন লেখা পাঠাও। শোনো, তোমাকে একটা গোপন কথা বলি। কাউকে বলো না। তুমি ভালো ভালো লেখা পাঠাও পাঠক সংখ্যায়। তাহলে অবশ্যই তোমার লেখা ছাপা হবে। এটাই লেখা ছাপানোর গোপন মন্ত্র। বি.স. ভাইয়া, আমি রস+আলোর সবজান্তা বিভাগে একটা প্রশ্ন পাঠাব। সেটা আপনাকে ছাপতেই হবে। আমার সেই প্রশ্নটা সেরাও হবে। আপনাকে এর জন্য আমাকে এক শ টাকার প্রাইজবন্ডও দিতে হবে। আপনার কোনো সন্দেহ আছে?জহির উদ্দিন লস্করকুমিল্লা বিশ্ববিদ্যালয় না, ভাই। আমার কোনো সন্দেহ নেই। এখন আপাতত আপনি একটু শান্ত হোন। আপনাকে কষ্ট করে এত কষ্ট করতে হবে না।রস+আলোর প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। রস+আলো যদি কোনো মেয়ে হতো!! আমি তখন রস+আলোকে কারওয়ান বাজার থেকে চুরি করে নিয়ে বান্দরবানের গহিন অরণ্যে নিয়ে লুকিয়ে রাখতাম। ইশ! কী মজা হতো!!আহমেদ ইফতেখারউত্তরা, ঢাকা শুনে আমাদেরও বেশ মজা লাগছে। আপনি এক কাজ করুন, রস+আলোর কয়েকটা সংখ্যা নিয়ে বান্দরবান চলে যান। আশা করি, অনেক মজাই পাবেন। আপনি চাইলে বাসায়ও রাখতে পারেন।