ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীপাঠকসংখ্যা মানেই উটকো ঝামেলা যোগ হওয়া। নির্ধারিত বিষয়ের সঙ্গে চিন্তার মিলন ঘটিয়ে আইডিয়া বের করার যন্ত্রণা, মূল্যবান সময় অপচয় করে তা আবার লিখে পাঠানো। বিস-এর দরবারে পৌঁছানোর অনিশ্চয়তা, সংখ্যাটি ঠিক কবে নাগাদ বের হবে সেই টেনশন, বের হলেও লেখাটি ছাপা হবে কি না, সেই টেনশন!! কাজেই যত বিলম্বে পাঠকসংখ্যা ততই পাঠকের মঙ্গল। কি, ঠিক কি না, বিস ভাইয়া?সোহেল নওরোজবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ঠিক ঠিক! পাঠকদের আমরা এতটা টেনশনে রাখতে চাই না। পদ্মা সেতু তো আর হচ্ছে না। আবুলও নেই, সঙ্গে সেতুও হাওয়া। এখন যদি মায়ের চিঠি পেয়ে পদ্মা নদী পার হতে গিয়ে ডুবে মারা যাই, এর জন্য দায়ী কে হবে?আতিউর রহমানউদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ  একবার মরে গেলে আর কাউকে দায়ী করার সুযোগ পাবেন না। তার চেয়ে মায়ের চিঠিটি যে পথে এসেছে, সে পথে ট্রাই করুন।বিস ভাইয়া, বর্তমানে সহজে আশপাশে খাম-পোস্টকার্ড পাওয়া যায় না। এখন যদি আমি আলাদা আলাদা কাগজে অন্ত্যমিল, ক্যাপশন, সবজান্তা, ডাকযোগে পাওয়া লিখে নিজের নাম-ঠিকানাসহ প্রথম আলোয় সরাসরি এসে জমা দিয়ে যাই, কোনো সমস্যা আছে?হোসেন মো. আদনাননয়াটোলা, বড় মগবাজার কোনো সমস্যা নেই। আপনি নিজে না এসে কুরিয়ার করে দিলেও হবে। কারণ মগবাজার থেকে আসা-যাওয়ায় যত টাকা খরচ হবে, তত টাকায় আপনি কুরিয়ার করতে পারবেন।