ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, একসময় বলা হতো, বিদ্যুৎ চলে যায়। তারপর বলা হয়েছে—বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে। আর এখন বলার সময় হয়েছে কী?জহির উদ্দিন লস্করলোক প্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন শীতকাল তো, বেচারা জমে যাওয়ার কথা ভুলে গেছে। গরম পড়া শুরু হোক, তখন দেখা যাবে কী বলা যায়।বি.স. ভাইয়া, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছি। আপনার এবং রস+আলোর সব পাঠক-পাঠিকার দোয়া চাই। প্লিজ, সবাই আমার জন্য দোয়া করুন যাতে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাই।রাহুলচন্দ্রগ্রাম, বাজিতপুর, কিশোরগঞ্জ সামনে পরীক্ষা! তাইলে তো এখন তোমার মজা করার সময়। পরীক্ষার আগে মজা করলে মাথা পরিষ্কার থাকবে। মাথা পরিষ্কার থাকলে পরীক্ষাও ভালো হবে।মিস্টার বি.স., দুদক থেকে বলছি। আপনার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছি, তাই আমরা আপনাকে ধরার জন্য আসছি। শোনেন, বাঁচার একটাই পথ আছে, গোপনে বলছি কেউ যাতে না শোনে। এই লেখাটি ছাপিয়ে দিন। তাহলে...আর।নয়ন কান্তি দাশসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম ভাই, অনেক ভয় পেয়েছি। এই যে আপনার লেখাটি ছেপে দিলাম। প্লিজ, আমাকে ধরবেন না। আমাকে ধরলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। অনেক পাঠক-পাঠিকা রস+আলো পাবে না। শেষে আবার এটা নিয়ে হাউকাউ হবে।