ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিস ভাইয়া, বয়স তো আর আমার কম হলো না। মাথার চুলগুলোও আসি আসি করে চলে যাচ্ছে একে একে। তার পরও বাবা বিয়ের কথা বলে না। কী মুশকিল! কাজেই এই মুহূর্তে আমার করণীয় কী, আমাকে একটু বলুন।জহির উদ্দিন লস্করজনপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাবা খুব ভালো করেই জানে, চুল পাকিলে ছেলে হবে না বুড়ো। ওনার মাথার চুলগুলো কি আর এমনি এমনি পেকেছে ভেবেছেন!বিস ভাইয়া, জানি না ডাকযোগে পাওয়া বিভাগে আমার চিঠিগুলো পৌঁছায় কি না, আপনি তো খুব দয়ালু হূদয়ের মানুষ!, লেখা পৌঁছালে তো অবশ্যই ছাপান, তাই না?এস এম শাহীনফুলবাড়ী, নহাটা, মোহাম্মদপুর, মাগুরা নিশ্চয় পৌঁছায়! এবার প্রমাণ হলো তো পৌঁছায় কি না? হ্যাঁ হ্যাঁ, লেখা পৌঁছালেই লেখা ছাপা হয়। এই যেমন আপনার ডাকযোগে পাওয়াটি ছেপেছি। আর যেগুলো এখনো ছাপতে পারিনি, তার অনেকগুলো এখনো আসেনি।লেখা ছাপা হোক বা না হোক, লেখা পাঠানোটাই মূল কথা—এই আদর্শকে মেনে নিয়ে এত দিন কিছুই করিনি। কিন্তু ইদানীং কে যেন আমাকে বলছে, লেখা তো ছাপা হয় না, পাঠিয়ে কী লাভ?রিয়াজুল হাসানকাউনিয়া, বরিশাল অবশ্যই অংশগ্রহণই বড় কথা, জয়-পরাজয় তো তার তুলনায় কিছুই না। আপনি ধৈর্যহারা হবেন না।