ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ী‘ছাপা নয়, লেখা পাঠানোই মূল কথা’—বাক্যটিকে আদর্শ মেনে এত দিন ধরে লেখা পাঠিয়ে আসছিলাম, কিন্তু ইদানীং কে যেন অদৃশ্য থেকে বারবার বলছে, ‘ছাপা তো হয় না, লেখা পাঠানোর দরকার কী?’ রিয়াজুল হাসান, কাউনিয়া, বরিশাল বাহ! ইদানীং অদৃশ্যও রস+আলো পড়ছে! হতাশ হবেন না। শোনেননি রবার্ট ব্রুসের কাহিনি। তাঁর মতো আপনিও মাকড়সার সাত বার ব্যর্থ হওয়ার পরও সফল হওয়ার দৃশ্য দেখতে পারেন; তারপর আবার লেখা পাঠান।অনেক দিন থেকেই একটা স্বপ্ন দেখি, আমি বি.স. হব! সবই ঠিকঠাক ছিল কিন্তু শুধু আপনার জন্যই ব্যাপারটা আটকে আছে। আপনি কি কিছু করবেন আমার জন্য? স্বপ্ন বলে কথা!শায়লা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জানেনই তো, প্রকৃতি কোনো শূন্যতা পছন্দ করে না। তাই আপনার আসনটি আগে অন্য কাউকে দিয়ে আসতে হবে।শীত আমার বরাবরই অপছন্দের। গরমকালে তো রস+আলো দিয়ে প্রাণ জুড়াতাম। এখন গোসল করতে গেলে পানির দিকে তাকালেই শুরু হয়ে যায় কাঁপাকাঁপি। কী করি বলুন তো!জহির উদ্দিন লস্কর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেভাবে আছেন ওভাবেই থাকুন। শীত আর নেই বেশিদিন। দেশে তো আপনার অপছন্দের অনেক কিছুই আছে! শুধু শুধু অবলা শীতের পেছনে লাগেন কেন!