ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীপত্রটি নতুন হলেও বিষয়বস্তুতে কিন্তু নতুনত্ব নেই। আসলে আমি নির্বাচনের কথা বলছি। যতক্ষণ ভোট চলে ততক্ষণ সুষ্ঠু ও নিরপেক্ষ কিন্তু যেই হেরে গেল, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল সূক্ষ্ম কারচুপি, বিশেষ মহলের ষড়যন্ত্র ইত্যাদি। কমেন্টস, প্লিজ!পারভেজস্টেডিয়ামপাড়া, মেহেরপুর এটা আমাদের পলিটিক্যাল কালচার। এসব নিয়ে মাথা না ঘামিয়ে পুরো রস+আলো আবার পড়ুন। বি.স. ভাইয়া, কেমন আছেন? আমার দাদুর সঙ্গে আপনার ব্যাপক মিল। আপনাকে কি দাদু বলে ডাকতে পারি? ১১-১১-২০১১ আমার জন্মদিন। দাদু পাশাপাশি, তাই আপনাকেও ভীষণ মিস করেছি।আফসানা আফরোজকুমিল্লা মডার্ন হাইস্কুল, কুমিল্লা ডাকলেই যদি কেউ দাদু হয়ে যেত তাহলে পৃথিবীতে এত দিনে দাদুতেই ভরে যেত! আচ্ছা বি.স. ভাইয়া, সবজান্তায় প্রশ্ন পাঠাতে কি পোস্টকার্ড খামে ভরে পাঠাতে হবে? নাকি শুধু পোস্টকার্ড পাঠালেই চলবে? (না, আমি না, আমার ছোটবোন বলেছে! আমি তো জানিই!!)জহির উদ্দীন লস্করকুমিল্লা বিশ্ববিদ্যালয় পোস্টকার্ড খামে ভরাব এই অসাধারণ বুদ্ধিটা কার! নাকি পোস্ট অফিসের কেউ প্রশ্ন দেখে হাসতে পারে এই ভয়ে পোস্টকার্ড খামে ভরাব বুদ্ধি! যা-ই হোক, পোস্টকার্ডের জন্মই হয়েছে খাম ছাড়াই ঠিকানা পর্যন্ত যাওয়ার জন্য।