ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, আমার শত শত প্রতিভার মধ্যে নতুন আরেকটি প্রতিভা যুক্ত হলো। এখন থেকে আমি ভবিষ্যৎ বলতে পারি! বিশ্বাস হচ্ছে না? এক্ষুণি প্রমাণ দিচ্ছি—আমার এই চিঠিটি পূর্ণ নাম-ঠিকানাসহ ছাপা হবে।আল রহশেরে বাংলা রোড, খুলনা। নাহ। আপনি আসলে অর্ধেক ভবিষ্যৎ বলতে পারেন। এক্ষুনি প্রমাণ দিচ্ছি—আপনার চিঠিটি ছাপা হয়েছে অর্ধেক নাম-ঠিকানাসহ।বি.স. ভাইয়া, রম্যগল্প নামে একটি পাঠক সংখ্যা বের করার যে আশ্বাস দিয়েছেন তা সত্যিই অপ্রীতিকর। সের দরে বিক্রির কথা ভাবছেন নাকি লেখাগুলো? চিরঞ্জীব দত্তশ্রীমঙ্গল, সিলেট। অনেক চেষ্টা করা হয়েছে সের দরে বিক্রির জন্য। কিন্তু কোনো কাগজওয়ালাই বস্তাপচা লেখাগুলো বস্তায় করে নিয়ে যেতে রাজি হচ্ছে না। তাই কিছুদিনের ভেতরই সেগুলো প্রকাশ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।বি.স. ভাইয়া, আপনি খুবই ভালো। আমি খেয়াল করে দেখেছি আপনি প্রায় সবার লেখাই ছাপেন। অথচ এক শ্রেণীর অসাধু লেখক বিনা কারণে আপনাকে দোষারোপ করে। এতে আমি খুবই কষ্ট পাই। আপনাকে নিয়ে কোনো কটু কথা শুনলে আমার চোখে পানি চলে আসে। আপনি কত ভালো, অথচ...মাজহারুল আনামঅশোকতলা, রেলগেট, কুমিল্লা।  বুঝি, আমি সবই বুঝি। এই লেখাটা না ছাপা হলে কী বলতেন, সেটাও আমি জানি।