ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীভাইয়া, আমরা মেয়েরা যে লেখাই পাঠাব, সবই ছাপতে হবে। তা না হলে আপনার বিরুদ্ধে আশাভঙ্গের অভিযোগ তুলে মামলা করব। তানুডি ডব্লিউ ডিগ্রি কলেজ, গাইবান্ধা আপনারা এরপর শুধু লেখা পাঠাবেন। লেখার সঙ্গে হুমকি পাঠানোর দরকার নেই। বয়স বাড়ছে, হার্টের সমস্যা দেখা দিতে পারে।প্রতি সপ্তাহেই রস+আলোতে লেখা পাঠাই। কিন্তু হায়! কোনো লেখাই আলোর মুখ দেখে না। তার পরও অসীম ধৈর্য নিয়ে চালিয়ে যাচ্ছি, যদি কোনো একদিন পরম করুণাময় মুখ তুলে তাকায়!শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলোয় বসে লিখুন। তাহলেই আলোর মুখ দেখবেন। আপনি মনে হয় অন্ধকারে বসে লেখেন।আমরা জানি, একটা চিরসত্য প্রবাদ হচ্ছে, ইচ্ছা থাকলে উপায় হয়। আমারও ইচ্ছা আছে রস+আলোর প্রতিটি সংখ্যায় আমার লেখা ওঠানোর। আমার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও কেন রস+আলোর প্রতি সংখ্যায় আমার লেখা ওঠে না? তাহলে কি প্রবাদ মিথ্যা?এম ইয়াসিন আরাফাতলোহাগাড়া, চট্টগ্রাম প্রবাদ কখনো মিথ্যা হয় না। আপনি তো রস+আলোর প্রতি সংখ্যায় লেখা ওঠাতে চান। বিষয়টা খুব সহজ। প্রতি সংখ্যা বাসায় যাওয়ার পর আপনার যত লেখা আছে সব রস+আলোর ওপর উঠিয়ে রাখবেন। তাহলেই লেখা উঠে যাবে রস+আলোয়!