ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীআমি সবজান্তা সমীপেষুর ১৬৯, ১৭১ ও ১৭৬ সংখ্যার সেরা নির্বাচিত হই। কিন্তু একবারও আমার পূর্ণ ঠিকানা ছাপা হয়নি। আর তাই ৩০০ টাকার প্রাইজবন্ডও পাওয়া হয়নি। আমি কি প্রাইজবন্ড পাব না? আমার পূর্ণ ঠিকানা হলো সুজাউদ্দিন, প্রযত্নে: আবছার ব্রাদার্স, ঈদগাহ রোড, বিবিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।সুজাউদ্দিনঈদগাহ রোড, চট্টগ্রামl বাহ্! আপনি তো দেখি সেরা প্রশ্নের হ্যাটট্রিক করে ফেলেছেন! ঠিকানাও পেলাম। আশা করি, শিগগির প্রাইজবন্ড পেয়ে যাবেন। তবে ঝামেলা হচ্ছে, বিষয়টা এভাবে পাবলিকলি বলে আপনি তো আপনার নিজেরই ক্ষতি করেছেন। এখন সামলান, বন্ধুদের ঠেলা।কী ভাইয়া, থানায় মামলা করার ভয় দেখালেই লেখা ছেপে দেন, তাই না? আপনার থানা-পুলিশে অনেক ভয়? গিয়েছেন নাকি রিসেন্টলি?সুলতানা আনজুমানগুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জl আরে, কী যে বলে! ভয়! তবে পুলিশে ছুঁলে আঠারো ঘা। ঘা থেকে যদি পরে ইনফেকশন হয়ে যায়? তখন রস+আলো কে বের করবে? আপনাদের কথা ভেবেই থানা-পুলিশের ঝামেলায় যাতে না যেতে হয়, তাই লেখাটা ছেপে দিলাম।আচ্ছা, ভাইয়া, দেশের মানুষের এত কষ্ট, এত শোক চারদিকে—এসব নিয়ে একটা শোকসংখ্যা প্রকাশ করছেন না কেন? শ্রমনা দিশা অধিকারীইস্কাটন গার্ডেন, বাংলামোটর, ঢাকাl কারও সর্বনাশ নিয়ে অন্যদের পৌষ মাসের পিঠা উৎসব করা উচিত না।