ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিস ভাইয়া, আপনি রস+চ্যানেল নামে একটা টিভি চ্যানেল চালু করুন। রস+আলোর লেখক, লেখিকা, কার্টুনিস্টরাই সেখানে অভিনয় করবেন, টক শো করবেন। আমিও অনেক ভালো অভিনয় জানি। শুধু একটা সুযোগের অভাবে বিকশিত হতে পারছি না।মেরিনা ইয়াসমিনকাউনিয়া প্রধান সড়ক, বরিশাল আপনি টিভি চ্যানেলের অপেক্ষায় বসে থাকবেন না। বাসার সবার সঙ্গে, ক্লাসের সবার সঙ্গে এখন থেকে শুধু অভিনয় করবেন। এ ক্ষেত্রে আমি আপনাকে আমাদের দেশের রাজনীতিবিদদের অনুসরণ করার পরামর্শ দেব। বিস ভাইয়া, অনেক দিন আপনাকে লেখা হয় না। আসলে বুঝতে পারছি না আপনাকে কী লেখা উচিত, কী লিখলে আপনি খুশি হন। আসলে বিষয়বস্তুহীন চিঠি লেখা তো উচিত নয়। তা একটু বলে দেবেন কেন লিখব, আর কী নিয়ে লিখব।পারভেজস্টেডিয়ামপাড়া, মেহেরপুর আমাকে লিখবেন, যাতে আপনি আমাকে লিখছেন এটা সবাই বুঝতে পারে। আর কী নিয়ে লিখবেন? কি-বোর্ড নিয়ে লিখুন।ভাইয়া, কেমন আছ তুমি? তোমাকে নিয়ে সব সময় খুব চিন্তায় থাকি। তোমার একটা কিছু হয়ে গেলে আমার লেখা কে ছাপাবে বলো? শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমার সবকিছু ঠিকঠাক আছে। তুমি বেশি বেশি ভালো লেখা পাঠাও, তাহলে আমিও বেশি বেশি তোমার লেখা ছাপতে পারব।