ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, শুনলাম আপনাকে নাকি দুদক খুঁজছে। ঘটনা কি সত্যি?সঞ্জয় সরকারসরকারি কমার্স কলেজ চট্টগ্রাম ঠিকই শুনেছেন, কিছু পাঠকের বিষয়ে দুদক খোঁজখবর নিল।বি.স. ভাইয়া, আমার ছোট ভাতিজা ছোট হলেও বেশ দুষ্টু। খুব হিন্দি ছবি দেখে। আমার বোনদের দেখে শেখে আরকি। সমস্যা হচ্ছে সে প্রায়ই ছবির নাম উল্টো বলে। এখন কী করব?জহির উদ্দিন লস্করলোকপ্রশাসন বিভাগকুমিল্লা বিশ্ববিদ্যালয় আমি তো এতে সমস্যার কিছু দেখছি না। ও যে নাম বলে ওগুলো মনে রাখুন। দেখবেন কয়েক দিন পর ওই নামেই হিন্দি ছবি বের হয়ে গেছে। আপনি বরং ওকে নিয়ে মুম্বাই চলে যান। ওখানে ওর ভবিষ্যৎ পরিষ্কার। ওর কাছ থেকে প্রযোজক-পরিচালকেরা নতুন নতুন হিন্দি ছবির নাম পাবেন।বি.স. ভাইয়া, আমি রস+আলোর গত ১৬৯ সংখ্যার সবজান্তায় সেরা প্রশ্নকারী হিসেবে ১০০ টাকার প্রাইজবন্ড বিজয়ী হই। কিন্তু আমি এখন পর্যন্ত আমার প্রাইজবন্ডটি পাইনি। আমি প্রাইজবন্ডটি পাওয়ার আশা করতে পারি?মু. সুজাউদ্দিনবিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম অবশ্যই আশা করতে পারেন। আশাই তো মানুষকে বড় করে, মহৎ করে। শোনেননি, সংসার সুখ-দুঃখ খেলা, আশাই তার একমাত্র ভেলা? আপনি আশা করতে থাকুন। আমরা আপনার আশা যাতে দ্রুত পূরণ হয়, সেই ব্যবস্থা করি।